advertisement

বিআরডি মেডিক্য়াল কলেজ মামলা: জামিল পেলেন কাফিল খান

Last Updated:
গোরক্ষপুর: অবশেষে জামিন পেলেন কাফিল খান ৷ আজ বুধবার এলাহাবাদ হাইকোর্ট এই চিকিৎসকের জামিনের আর্জি মঞ্জুর করে ৷
গত বছরের অগস্টে গোরক্ষপুরের বিআরডি মেডিক্যাল কলেজ হাসপাতালে অক্সিজেনের অভাবে মারা যায় বেশ কয়েকজন শিশু ৷ সেই সময় যে চিকিৎসক অক্সিজেনের ব্যবস্থা করে বাকিদের প্রাণ বাঁচিয়েছিলেন, পরে তাঁকেই গ্রেফতার করা হয় ৷ অভিযোগ, এই কাফিল খান হাসপাতালের অক্সিজেন বাইরে বিক্রি করে দিতেন ৷ গত সেপ্টেম্বর থেকে গোরক্ষপুরের জেলই ছিল তাঁর ঠিকানা ৷ সপ্তানখানেক আগে নিজেকে নির্দোষ দাবি করে সংবাদমাধ্যমের উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছিলেন তিনি ৷
advertisement
সেই চিঠিতে তিনি লেখেন, ‘‘ গত বছরের ১০ অগস্ট তিনি ছুটিতে ছিলেন ৷  শিশুমৃত্যুর খবর পেয়েই একজন চিকিৎসকের হিসেবে দায়িত্ব সামলাতে তিনি হাসপাতালে ছুটে যান ৷  তবে তাঁকেই দোষী সাব্য়স্ত করা  হয় ৷ যেদিন তাঁর বাড়িতে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এসেছিলেন ৷ সেদিন থেকেই তাঁর জীবন উল্টোপাল্টা হয়ে যায় বলেও চিঠিতে লেখেন ওই চিকিৎসক ৷ আর এই চিঠি সামনে আসার পরেই কাফিলখানের জামিন পাওয়া বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিআরডি মেডিক্য়াল কলেজ মামলা: জামিল পেলেন কাফিল খান
Next Article
advertisement
Moffakerul Islam Update: কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম কি তাদের দলের নেতা? মুখ খুলল ওয়াইসির দল মিম
  • এ দিন মালদহে আদালতে তোলার সময় অবশ্য মোফাক্কেরুল দাবি করেছেন, তাঁর সঙ্গে ওয়াইসির দলের কোনও যোগ নেই৷ এবার মালদহ জেলায় মিম-এর সভাপতি রেজাউল করিমও দাবি করেছেন, কালিয়াচক কাণ্ডে ধৃত মোফাক্কেরুল ইসলাম সরাসরি তাঁদের দলের সঙ্গে যুক্ত নন৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement