advertisement

Brain Eating Amoeba Infection in Kerala: নাক দিয়ে শরীরে ঢোকে, কুড়ে কুড়ে খায় ব্রেন! কেরলে মারণ জীবাণুর সংক্রমণের বলি ১৮, উপসর্গ কী কী?

Last Updated:

মানুষের মস্তিষ্ক কুড়ে কুড়ে খাওয়া জলজ জীবাণুর কারণে কেরলে চলতি বছরেই এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে৷

প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷
মানুষের মস্তিষ্ক কুড়ে কুড়ে খাওয়া জলজ জীবাণুর কারণে কেরলে চলতি বছরেই এখনও পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে৷ অন্তত ৬৭ জন এই জীবাণুর সংক্রমণে অসুস্থ হয়ে পড়েছেন৷ কেরলের স্বাস্থ্য দফতরই সোমবার এই তথ্য প্রকাশ করেছে৷
যেহেতু জলজ জীবাণুর আক্রমণের প্রাদুর্ভাব বাড়ছে, তাই অবিলম্বে জলবাহিত সংক্রমণ রুখতে নজরদারি বৃদ্ধি এবং প্রয়োজনীয় পদক্ষেপের নির্দেশ দিয়েছেন কেরলের স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ৷
সম্প্রতি কেরলের তিরুঅনন্তপুরমে ১৭ বছর বয়সি একজন কিশোর স্থানীয় একটি গ্রামের একটি সুইমিং পুলে সাঁতার কাটার পর অসুস্থ হয়ে পড়ে৷ তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক৷ এর পরই ওই পুল বন্ধ করে সেখানকার জলের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়েছে৷
advertisement
advertisement
কিছুদিন আগে কোঝিকোড়ের বাসিন্দা ৪৯ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়৷ তাঁর মাথায় চোট লাগার পর মস্তিষ্কে সংক্রমণ ছড়িয়ে পড়ে৷ এই একই জলজ জীবাণুর সংক্রমণে কোঝিকোড়ের বাসিন্দা ৯ বছর বয়সি এক বালিকারও কিছুদিন আগে মৃত্যু হয়৷ দ্রুত তার অবস্থার অবনতি ঘটে৷ আক্রান্তদের মধ্যে তিন বছর বয়সি শিশু থেকে শুরু করে প্রবীণরাও রয়েছে৷
advertisement
অ্যামোবিক মেনিনগোএনসেফালাইটিস কী?
অ্যামোবিক মেনিনগোএনসেফালাইটিস হল মস্তিষ্ক কুড়ে কুড়ে খায়, এমন একটি জলজ জীবাণুর সংক্রমণ৷ এই ধরনের জীবাণু উষ্ণ, স্থির, পরিশুদ্ধ নয় এবং জলাশয়ের জলে মিশে থাকে৷ নাক দিয়ে তা মানুষের শরীরে প্রবেশ করে৷
এই ধরনের সংক্রমণ অত্যন্ত বিরল কিন্তু খুবই প্রাণঘাতী৷ এই সংক্রমণে আক্রান্তদের মধ্যে মৃত্যুহার গোটা বিশ্বেই যথেষ্ট বেশি৷ শরীরে প্রবেশ করলে এই জীবাণু দ্রুত মস্তিষ্কে পৌঁছে শারীরিক সমস্যা বাড়াতে থাকে৷
advertisement
অ্যামোবিক মেনিনগোএনসেফালাইটিস-এর উপসর্গ
জ্বর, মাথাব্যথা, বমি, ঘাড় শক্ত হয়ে আসা, মাথা ঘোরানো৷
কেরল সরকারের সতর্কবার্তা
অপরিষ্কার পুকুর বা জলাশয়ে স্নান না করা৷
সুইমিং পুলগুলি নিয়মিত পরিষ্কার করা৷
নাক দিয়ে জল কোনও কারণে শরীরে প্রবেশ করলে তা যাতে পরিশুদ্ধ এবং পরিষ্কার হয়, তা নিশ্চিত করা৷
বাড়ির ট্যাঙ্ক, কুয়ো পরিষ্কার করা, জীবাণুমুক্ত রাখা৷
advertisement
অ্যামোবিক মেনিনগোএনসেফালাইটিস-এর উপসর্গগুলি দেখা দিলে দ্রুত চিকিৎসক বা হাসপাতালে যাওয়া৷ দ্রুত এই রোগ নির্ণয় করা হলে প্রাণহানির ঝুঁকি কমে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Brain Eating Amoeba Infection in Kerala: নাক দিয়ে শরীরে ঢোকে, কুড়ে কুড়ে খায় ব্রেন! কেরলে মারণ জীবাণুর সংক্রমণের বলি ১৮, উপসর্গ কী কী?
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement