advertisement

সাত মাস মাইনে বন্ধ! মালিককে অপহরণ কর্মীদের...

Last Updated:
#বেঙ্গালুরু: মাইনে না পেয়ে শেষ পর্যন্ত বসকেই তুলে নিয়ে গেলেন কর্মীরা। সাত মাস ধরে মাইনে পাচ্ছিলেন না কর্মীরা। বার বার চেয়েও কোনও ফল হয়নি। আর্থিক সংকটের জেরে শেষমেশ অফিসে তালা পড়ে। কিন্তু মাইনের টাকা ছাড়া যাবে না! তাই বকেয়া মাইনে আদায় করতে অফিসের ‘বস’কেই অপহরণ করে বসলেন ৭ কর্মী! এক বার নয়, পর পর দু’বার! দু’বারই অবশ্য দিনভর অত্যাচার করে, ভয় দেখিয়ে ‘বস’কে ছেড়েও দেয় তারা। কিন্তু কর্মীদের অত্যাচারের ঠেলার যখন বস আত্মহত্যা করার চেষ্টা করল, তখন গোটা ঘটনাটা জানাজানি হয়ে যায়!
ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর হালাসুরুতে। জানা গিয়েছে, বেঙ্গালুরুর কুডলু এলাকায় একটি স্টার্টআপ তথ্যপ্রযুক্তি কোম্পানি চালাতেন বছর সাতাশের যুবক সুজয় এসকে। আর্থিক সংকটের জেরে মাস খানেক আগে সংস্থা বন্ধ করে দেন তিনি। এর পরই তাঁর সংস্থার ৭ কর্মী বকেয়া মাইনের দাবিতে বেঙ্গালুরুর কেমব্রিজ লে আউট এলাকা থেকে সুজয়কে অপহরণ করে। সুজয়ের অভিযোগ, দু’দিন আটকে রেখে তাঁর উপর অত্যাচার চালায় ওই সাত জন। পরে দ্রুত টাকা দেওয়ার শর্তে তাঁকে ছেড়ে দেওয়া হয়। এই ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সাত মাস মাইনে বন্ধ! মালিককে অপহরণ কর্মীদের...
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement