advertisement

মুম্বই-দিল্লি অগস্ট ক্রান্তি এক্সপ্রেসে বোমাতঙ্ক !

Last Updated:

শতাব্দী এক্সপ্রেসের পর এবার অগস্ট ক্রান্তি এক্সপ্রেসে বোমাতঙ্ক ৷ বোমাতঙ্কের জেরে মাঝপথেই ট্রেন থামিয়ে চালানো হল চিরুণি তল্লাশি ৷ তবে অগস্ট ক্রান্তি এক্সপ্রেস থেকে কোনও রকম বিস্ফোরক উদ্ধার হয়নি ৷

#গান্ধিনগর: শতাব্দী এক্সপ্রেসের পর এবার অগস্ট ক্রান্তি এক্সপ্রেসে বোমাতঙ্ক ৷ বোমাতঙ্কের জেরে মাঝপথেই ট্রেন থামিয়ে চালানো হল চিরুণি তল্লাশি ৷ তবে অগস্ট ক্রান্তি এক্সপ্রেস থেকে কোনও রকম বিস্ফোরক উদ্ধার হয়নি ৷
সূত্র থেকে পাওয়া খবর অনুযায়ী, মুম্বই-দিল্লি অগস্ট ক্রান্তি এক্সপ্রেসে বোমা রয়েছে বলে বুধবার রাতে একটু উড়ো ফোন আসে মুম্বই মধ্য রেল কর্তৃপক্ষের কাছে ৷ ততক্ষণে ট্রেনটি রওনা দিয়েছে মুম্বই থেকে দিল্লির দিকে ৷ রেল সূত্রে জানা গিয়েছে, বোমাতঙ্ক ছড়িয়ে পড়ার পর গুজরাতের ভালসাদ স্টেশনে থামানো হয় ট্রেনটি ৷ সেখানেই যাত্রীদের ট্রেন থেকে নামিয়ে চালানো হয় তল্লাশি ৷ রেল পুলিশ, বোম্ব স্কোয়াড এবং কুকুর দিয়ে ট্রেনের ভিতর তল্লাশি চালানো হয়। কোনও বিস্ফোরক মেলেনি বলে জানিয়েছে ভালসাদ রেল পুলিশ৷ তল্লাশি শেষে প্রায় আধ ঘণ্টা পর অগস্ট ক্রান্তি এক্সপ্রেস পুনরায় যাত্রীদের নিয়ে দিল্লির দিকে রওনা দেয়।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মুম্বই-দিল্লি অগস্ট ক্রান্তি এক্সপ্রেসে বোমাতঙ্ক !
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement