advertisement

'রাতের ফুটপাথে নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম, হঠাৎই গায়ের ওপর হুড়মুড়িয়ে উঠল দামী গাড়ি'

Last Updated:
#মুম্বই: শনিবারের রাত ৷ মুম্বই শহর তখনও পুরোদমে জেগে ৷ স্যাটার্ডে নাইটের মজায় মত্ত অনেকেই ৷ তবে গরিবের সেই মজা আর কোথায় ? দিন আনা দিন খাওয়া মানুষগুলো তখন খুঁজছে নিরাপদের আশ্রয় ৷ কোনমতে ফুটপাথে মাথা গোঁজার ঠাঁই পেয়ে একটু নিশ্চিন্তে দিনটা শেষ করতে চাইছেন তারা ৷ রাত তখন ১২.৩০ ৷ চূড়ান্ত ঘুমে ঢুলে পড়েছেন ওরা, ফুটপাথে ৷ হঠাৎ ভয়ঙ্কর সেই শব্দ ৷ একেবারে দানবের মতো বিশাল গাড়ি ধেয়ে এসেছে তাদের দিকে ৷
মুম্বইয়ের রিয়্যা রোড ৷ দামী BMW গাড়ির নীচে পড়ল ফুটপাথের মানুষগুলো ৷ দু’জনের অবস্থা আশঙ্কাজনক ৷ হাসপাতালে ভর্তি করা হয়েছে তাদের ৷ খবর পেয়েই মুম্বই পুলিশ ধাওয়া করতে থাকে BMW গাড়িটি ৷ পাশাপাশি বেশ কিছু বাইক আরোহীও ঘাতক গাড়িটি ধরতে পুলিশকে সাহায্য করতে থাকে ৷
প্রায় ৪ কিলোমিটার দুরন্ত দৌড়ের পর শেষ হয় চোর-পুলিশের খোলা ৷ ধরা পড়ে যায় গাড়িটি ৷ পুলিশ জানিয়েছে, চালক মেহমুদ আলি, মত্ত অবস্থায় ছিল ৷ স্থানীয় মানুষ গাড়িটি ভাঙচুরও করে ৷ গাড়ির মালিক একদিন আগেই দুবাই চলে গিয়েছেন ৷ গাড়ির দায়িত্ব দিয়ে গিয়েছেন মেহমুদকে ৷ দামী গাড়ির দায়িত্ব পেয়েই এমন ঘটনা ঘটানো মেহমুদ আপাতত পুলিশের হেফাজতে ৷
advertisement
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'রাতের ফুটপাথে নিশ্চিন্তে ঘুমিয়েছিলাম, হঠাৎই গায়ের ওপর হুড়মুড়িয়ে উঠল দামী গাড়ি'
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement