advertisement

রাজস্থান বাই-ইলেকশন ২০১৮: আজমের, আলওয়ারে মন্ডলগড়, তিনকেন্দ্রেই বিজেপিকে পিছনে ফেলল কংগ্রেস

Last Updated:

বৃহস্পতিবার সকাল থেকেই চলছে রাজস্থানের তিনকেন্দ্র আজমের, আলওয়ার ও মন্ডলগড়ে পুর্ননির্বাচন ৷

#জয়পুর: বৃহস্পতিবার সকাল থেকেই চলছে রাজস্থানের তিনকেন্দ্র আজমের, আলওয়ার ও মন্ডলগড়ে পুর্ননির্বাচন ৷ সকাল থেকেই ফলাফল সমানে আসতেই দেখা গিয়েছে বিজেপির সঙ্গে শেয়ানে শেয়ানে টক্করে অনেকটাই এগিয়ে রয়েছে কংগ্রেস, আজমের ও আলওয়ার কেন্দ্রে কংগ্রেসের থেকে বেশ খানিকটাই পিছিয়ে পড়েছে বিজেপি ৷ তবে রাজস্থান পুর্ননির্বাচনে মন্ডলগড়ে এগিয়ে রয়েছে বিজেপি ৷
রাজস্থান পুর্ননির্বাচনে তিনটি কেন্দ্রেই প্রায় ধূলিসাৎ বিজেপি ৷ আজেমের কেন্দ্রে কংগ্রেসের ভোট- ১০৮১৬১, সেখানে বিজেপির ভোট - ৮৫৫১০ ৷ এই কেন্দ্রে কংগ্রেস এগিয়ে ২২৬৫১ ভোটে ৷ আলওয়ারে কংগ্রেস- ১৭২৫৩৫ ৷ বিজেপি- ১৩৩২৮৯ ৷ এই কেন্দ্রে কংগ্রেস এগিয়ে ৩৯২৪৬ ৷ মন্ডলগড়ে কংগ্রেস ৩৫১৬৬, বিজেপি ৩৫০৫০, কংগ্রেস এগিয়ে ১১৬ ভোটে ৷
অন্যদিকে সকাল থেকে শুধুমাত্র মন্ডলগড়েই কংগ্রেসকে কিছুটা পিছনে ফিলে এগিয়ে ছিল বিজেপি ৷ কিন্তু দিন গড়াতেই উলটো গেল ফলাফল ৷ মন্ডলগড়েও বিজেপি প্রার্থী শক্তি সিং হাডাকে পিছনে ফেলে এগিয়ে গেলেন কংগ্রেসের বিবেক ভাকড় ৷
advertisement
advertisement
আলওয়ার লোকসভা কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করণ সিং যাদব বিজেপি প্রার্থী যশবন্ত সিং যাদবের প্রায় ৩৯, ২৪৬ ভোট এগিয়ে ৷ করণ সিং যাদব ভোট পেয়েছেন ১৭২৫৩৫৷ অন্যদিকে বিজেপি প্রার্থী যশবন্ত সিং যাব পেয়েছেন ১৩৩২৮৯ ভোট ৷
ফলাফল সামনে আসার পর দুই কেন্দ্রে কংগ্রেস এগিয়ে থাকা নিয়ে মন্তব্য করতে গিয়ে শচীন পাইলট জানান, ‘প্রাথমিক গণনার থেকে উঠে আসা ফলাফলকে মাথায় রেখে বোঝা যাচ্ছে রাজস্থানের মানুষ বসুন্দরা জি ও তাঁর সরকারকে একেবারেই বাতিল করচে চায় ৷ সঙ্গে কেন্দ্রীয় সরকারেরও অনুরাগী নয় ৷ ’
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাজস্থান বাই-ইলেকশন ২০১৮: আজমের, আলওয়ারে মন্ডলগড়, তিনকেন্দ্রেই বিজেপিকে পিছনে ফেলল কংগ্রেস
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement