advertisement

Lok Sabha Elections 2019 Result: হরিয়ানাতেও গেরুয়া ঝড়, ধুয়ে-মুছে সাফ কংগ্রেস, আপ

Last Updated:

General Election 2019 Result: তিন বারের কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডা খুব সামান্য মার্জিনে রোহতকে হারলেন বিজেপি-র অরবিন্দ কুমার শর্মার কাছে৷ রোহতকে এই হার কংগ্রেসের কাছে বড় ধাক্কা৷

#চণ্ডীগড়: আক্ষরিক অর্থেই গেরুয়া ঝড়ে বিরোধীরা উড়ে গেল হরিয়ানায়৷ কংগ্রেস, ইন্ডিয়ান ন্যাশনাল লোক দল, আপ-জেজেপি জোট-- কেউই ধোপে টিকল না হরিয়ানায়৷ কংগ্রেসের হুডা পরিবারের শক্তঘাঁটি রোহতক ও সোনিপতেও ব্যাপক হারের সম্মুখীন কংগ্রেস৷
তিন বারের কংগ্রেস সাংসদ দীপেন্দর হুডা খুব সামান্য মার্জিনে রোহতকে হারলেন বিজেপি-র অরবিন্দ কুমার শর্মার কাছে৷ রোহতকে এই হার কংগ্রেসের কাছে বড় ধাক্কা৷ একই ভাবে হুডা পরিবারের অন্যতম ঘাঁটি সোনিপতেও প্রাক্তন মুখ্যমন্ত্রী ভুপিন্দর সিং হুডাকে ১ লক্ষ ২৮ হাজার ভোটে হারালেন বিজেপি-র রমেশ চন্দ্র কৌশিক৷
ভিওয়ানি-মহেন্দ্রগড়ে হরিয়ানার প্রাক্তন মুখ্যমন্ত্রী বাঁশি লালের কন্যা শ্রুতি চৌধুরিকে টিকিট দিয়েছিল কংগ্রেস৷ পরিবারের সম্মান রক্ষার এই লড়াইয়ে বিজেপি-র কাছে ধোপে টিকল না বাঁশি লালের মেয়ে৷ বিজেপি-র ধরমবীর সিংয়ের কাছে ২ লক্ষ ৪০ হাজার ভোটে হারলেন৷ গুরগাঁওয়ে বিজেপি-র রাও ইন্দ্রজিত্‍‌ সিং ২ লক্ষ ৩৭ হাজার ভোটে হারালেন কংগ্রেসের ক্যাপ্টেন অজয় সিং৷
advertisement
advertisement
হিসারে মূলত লড়াই ছিল ত্রিমুখী৷ বিজেপি, কংগ্রেস ও জেজেপি৷ সেখানেও বিজেপি প্রার্থী বিজেন্দ্র সিং নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে ২ লক্ষ ৪০ হাজার ভোটে জিতলেন৷ সব মিলিয়ে হরিয়ানায় কংগ্রেসকে কার্যত ধুয়ে দিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Lok Sabha Elections 2019 Result: হরিয়ানাতেও গেরুয়া ঝড়, ধুয়ে-মুছে সাফ কংগ্রেস, আপ
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement