advertisement

বাংলাকে জিতলেই বিজেপির স্বর্ণযুগের শুরু: অমিত শাহ

Last Updated:

তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতায় এসে কোনও কিছু নিয়েই বিশেষ মুখ খোলেননি রাজনাথ সিং ৷

#ভুবনেশ্বর: তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়, কলকাতায় এসে কোনও কিছু নিয়েই বিশেষ মুখ খোলেননি রাজনাথ সিং ৷ কিন্তু ভুবনেশ্বরে পা দিয়ে বাংলাকে টোকা মারার উত্তম সুযোগ একেবারেই ছেড়ে দিলেন না বিজেপি সভাপতি অমিত শাহ ৷ ওড়িশা, কেরলের সঙ্গে বাংলার নাম জুড়ে নিয়ে, বাংলা দখলের আভাস দিলেন ভুবনেশ্বরের মঞ্চ থেকে ৷ অমিত শাহ সোজাসুজি জানালেন, ‘বাংলা, কেরল, ওড়িশা বিজেপির দখলে আসলেই এই দলের স্বর্ণযুগ আসবে ৷’
সম্প্রতি ওড়িশার পঞ্চায়েত ভোটে কংগ্রেসকে রীতিমতো চ্যালেঞ্জ ছুঁড়েছিল বিজেপি ৷ বাংলাতেও উপনির্বাচনে বিজেপির বাড়বাড়ন্ত। এই প্রেক্ষাপটেই বিজেপির টার্গেট এখন যেমন ওড়িশা, তেমনই বাংলা। এমনকী, অমিত শাহ ট্যুইটও করেন এই ভাষায় ৷
aaaaaaa
advertisement
অন্যদিকে বিজেপি-র দু’দিনের রাষ্ট্রীয় কার্যকলাপে অংশ নেওয়ার জন্য শনিবারই ভুবনেশ্বরে পৌঁছে গিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার ভুবনেশ্বরের রাজপথে রোড শোতেও সামিল হলেন মোদি ৷ সমর্থকদের ভিড় ছিল দেখার মতো ৷
advertisement
ভুবনেশ্বরে পৌঁছনোর পর বিজেপি-র উঁচু সারির নেতারা শুভেচ্ছা জানান মোদিকে ৷ বিমান বন্দর থেকেই শুরু হয় মোদির রোড শো৷ কালো রঙের এসইউভি গাড়ি থেকে রাস্তায় জমায়েত হওয়া অসংখ্য মানুষকে হাত নাড়িয়ে শুভেচ্ছাও জানিয়েছেন মোদি ৷
বিজেপি-র সমস্ত বড় মাপের নেতারা উপস্থিত থাকবেন এই বৈঠকে ৷ তবে শারীরিক অসুস্থতার জন্য এই বৈঠকে অংশ নিতে পারেননি বিদেশ মন্ত্রী সুষমা স্বরাজ ৷ েই বৈঠকে ১৩ রাজ্যের মুখ্যমন্ত্রী, ক্যাবিনেট মন্ত্রী ও বরিষ্ঠ নেতা লাল কৃষ্ণ আদবানিসহ প্রায় ৩০০ জন মন্ত্রী উপস্থিত থাকবেন ৷ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথও অংশ নেবেন এই বৈঠকে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাংলাকে জিতলেই বিজেপির স্বর্ণযুগের শুরু: অমিত শাহ
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement