advertisement

বিহার ভোটে দেবেন্দ্র ফড়নবিশকে দায়িত্ব দিল বিজেপি, আসন বণ্টন নিয়ে কাটেনি জট

Last Updated:

বিহারে জোট শরিক এলজেপি-র ক্ষোভ প্রশমন করাই ফড়নবিশের কাছে অন্যতম চ্যালেঞ্জ হতে যাচ্ছে৷

আগামী ২৮ অক্টোবর থেকে তিন দফায় নির্বাচন হতে চলেছে বিহারে৷ তবে নির্বাচনের আগে বিহারে বিজেপি-র সবথেকে বেশি মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে জোট শরিক এলজেপি৷ দ্রুত আসন বণ্টন নিয়ে সিদ্ধান্ত ঘোষণা করতে বিজেপি-কে চাপ দিচ্ছে তারা৷ এ দিনই বিহারের বিজেপি নেতাদের নিয়ে বৈঠক করেন দলের সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডা৷ ২৪৩ আসনের বিহার বিধানসভায় কোন ফর্মুলায় আসন সমঝোতা হবে, তা নিয়েও আলোচনা হয়৷ ওই বৈঠকে দেবেন্দ্র ফড়নবিশ ছাড়াও অংশ নেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং ভুপেন্দ্র যাদব৷
advertisement
গত কয়েক সপ্তাহ ধরেই বিহার নির্বাচন নিয়ে বিজেপি-র অভ্যন্তরীণ বৈঠকগুলিতে অংশ নিচ্ছিলেন ফড়নবিশ৷ এমন কি, বেশ কয়েকবার বিহার সফরেও গিয়েছেন তিনি৷ রাজ্য বিধানসভা নির্বাচনগুলি সামলানোর জন্য সাধারণত সিনিয়র নেতাদেরই দায়িত্ব দেয় বিজেপি৷
advertisement
তবে বিহারে জোট শরিক এলজেপি-র ক্ষোভ প্রশমন করাই ফড়নবিশের কাছে অন্যতম চ্যালেঞ্জ হতে যাচ্ছে৷ কারণ বিজেপি নীতীশ কুমারকেই মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে এগোতে চাইলেও এলজেপি-র চিরাগ পাসোয়ান তাঁর প্রবল বিরোধী৷ নীতীশ সহ জেডিইউ নেতাদের বিরুদ্ধে প্রার্থী দেওয়ার হুঁশিয়ারিও খোদ বিজেপি সভাপতিকে দিয়ে এসেছেন তিনি৷ এই পরিস্থিতিতে চিরাগকে বশে এনে ফড়নবিশ বিজেপি-কে বিহারে প্রত্যাশিত সাফল্য এনে দিতে পারেন কি না, আগামী ১০ নভেম্বর তা জানা যাবে৷ কারণ সেদিনই বিহারে বিধানসভা নির্বাচনের ফলপ্রকাশ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বিহার ভোটে দেবেন্দ্র ফড়নবিশকে দায়িত্ব দিল বিজেপি, আসন বণ্টন নিয়ে কাটেনি জট
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement