গোখরো ছোবল মেরেছিল পায়ে, রাগে সাপটিকেই কামড়ে-কামড়ে মেরে ফেলল ওড়িশার ব্যক্তি
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
#ওড়িশা, বালেশ্বর: সাপ মানুষকে কামড়াবে, এ তো সাধারণ ঘটনা, আখছাড়ই এমন ঘটনা সামনে আসে! কিন্তু ভাবুন তো, সাপের কামড়ে যদি ব্যক্তি পালটা কামড়ে দেয় সাপকে? নিশ্চয়ই ভাবছেন, এ আবার কী গাজাখুড়ি কথা! মানুষ কি কখনও সাপকে কামড়াতে পারে? না, না! মোটেও অবাস্তব গল্পকথা নয়! এক্কেবারে ঘোর বাস্তব! মঙ্গলবার ওড়িশার বালেশ্বরেই ঘটল এমন ঘটনা! ক্ষেতে যাওয়ার সময় এক ব্যক্তির পায়ে ছোবল মেরেছিল গোখরো সাপ। রাগে সেই সাপকেই কামড়ে দিলেন ব্যক্তি।
জানা গিয়েছে, বালেশ্বরের বাস্তা পুলিশ স্টেশনের অধীনে দারাগা গ্রামের বাসিন্দা সলিল নায়েক মঙ্গলবার ক্ষেতে যাচ্ছিলেন। সদ্য বন্যায় ক্ষেতের কী অবস্থা, তাই খতিয়ে দেখতে ক্ষেতে যাচ্ছিলেন সলিল। সেই সময় তাঁর বা- পায়ে একটি গোখরো ছোবল মারে। এতে বেজায় ক্ষেপে যান সলিল। নিজের কমাড়ের ব্যথা ভুলে হন্যে হয়ে সাপটিকে খুঁজে বের করেন এবং পাকড়াও করেন। এরপরের ঘটনা শুনলে সিউড়ে উঠতে হয়। সাপটিকে এলোপাথারি কমাড়াতে থাকেন সলিল, যতক্ষণ না পর্যন্ত সাপটির মৃত্যু হয়।
advertisement
advertisement
এখানেই শেষ নয়! মৃত সাপটিকে গলায় জড়িয়ে গ্রামের দারাদা বাজারে হাজির হন সলিল। বলা বাহুল্য, সলিলের গলায় জড়ানো সাপ দেখে আতঙ্কিত হয়ে পড়েন গ্রামবাসীরা। গোটা ঘটনা শুনে তাঁরা সকলেই সলিলকে পরামর্শ দেন হাসপাতালে যেতে। কিন্তু পালটা সলিল দাবি করেন, তিনি মন্ত্র জানেন। আর সেই মন্ত্র পড়েই বিষ শরীর থেকে ঝেড়ে ফেলেছেন। এরপর গ্রামবাসীরা জেলা বনাধিকারিকের সঙ্গে যোগাযোগ করে গোটা ঘটনাটি জানান।
advertisement
জেলা বনাধিকারিক আয়ুষ জৈন জৈানান, দারাদা গ্রামে এক ব্যক্তিকে গোখরো কামড়ানোর খবর পেয়ে সেখানে কর্মীদের পাঠানো হয়। সলিলকে একদিন ধরে রাখা হয়, বুধবার তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে। তাঁকে সাবধান করা হয়েছে, ভবিষ্যতে এরকম গর্হিত কাজ যেন আর না করে। জৈন বলেন, “সলিল শারীরিক ভাবে সুস্থ থাকলেও মানসিক ভাবে অসুস্থ। তাঁর পরিবারকে সলিলের খেয়াল রাখতে বলা হয়েছে।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Sep 09, 2022 4:16 PM IST









