advertisement

Biman Banerjee: অনুমোদন দিচ্ছেন না রাজ্যপাল! অপরাজিতা-সহ একাধিক বিল নিয়ে ওম বিড়লাকে নালিশ বিমানের

Last Updated:

Biman Banerjee: এবার লোকসভায় সর্বভারতীয় স্পিকারস কনফারেন্সে যোগ দিতে গিয়ে লোকসভার স্পিকারের কাছে বড় অভিযোগ জানালেন পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।

স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়
স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়
নয়াদিল্লি: এবার লোকসভায় সর্বভারতীয় স্পিকারস কনফারেন্সে যোগ দিতে গিয়ে লোকসভার স্পিকারের কাছে বড় অভিযোগ জানালেন পশ্চিমবঙ্গের বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। সোমবার সরাসরি লোকসভা স্পিকার ওম বিড়লার সামনে নালিশ জানিয়ে বাংলার বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় জানান অপরাজিতা-সহ রাজ্য বিধানসভায় পাস হওয়া গুরুত্বপূর্ণ একাধিক বিলে অনুমোদন দিচ্ছেন না রাজ্যপাল।
একইসঙ্গে, উদ্দেশ্য প্রণোদিতভাবে পশ্চিমবঙ্গের একাধিক জনপ্রতিনিধিদের বার বার সিবিআই ইডি যথেচ্ছ তলব করছে বলেও অভিযোগ জানান বিমান বন্দ্যোপাধ্যায়। বিনা নোটিসে তাঁদের বাড়িতে হানা দিয়ে কেন্দ্রীয় তদন্তকারী দলগুলি জন প্রতিনিধিদের পরিষদীয় কাজে ব্যাঘাত ঘটাচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
advertisement
advertisement
মঙ্গলবার ১০ম কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের দু’দিনের ইন্ডিয়া রিজিয়ন কনফারেন্সে যোগ দিতে রাজধানী দিল্লিতে পৌঁছেছেন বিমান বন্দ্যোপাধ্যায়। সেই কনফারেন্সে দেখা হতেই লোকসভার স্পিকারের কাছে নালিশ জানালেন বাংলার রাজ্য বিধানসভার স্পিকার।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Biman Banerjee: অনুমোদন দিচ্ছেন না রাজ্যপাল! অপরাজিতা-সহ একাধিক বিল নিয়ে ওম বিড়লাকে নালিশ বিমানের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement