advertisement

আয় মাত্র ৩৩৩ টাকা, অথচ পেশায় মিস্ত্রি সুধীরের অ্যাকাউন্টে ৩৩৩ কোটি টাকার লেনদেন !

Last Updated:

প্রতিদিনের আয় মাত্র ৩৩৩ টাকা ৷ পেশায় কাঠের মিস্ত্রি ৷ অথচ তার অ্যাকাউন্ট থেকেই নাকেই ৩৩৩ কোটি টাকার লেনদেন হয়েছে ৷

#পটনা: প্রতিদিনের আয় মাত্র ৩৩৩ টাকা ৷ পেশায় কাঠের মিস্ত্রি ৷ অথচ তার অ্যাকাউন্ট থেকেই নাকেই ৩৩৩ কোটি টাকার লেনদেন হয়েছে ৷ এমনটাই আয়কর বিভাগ থেকে নোটিস পাঠিয়ে জানানো হয়েছে ওই ব্যক্তিকে ৷
ঘটনা বিহারের বেগুসরাইয়ের ৷ সুধীর শাহ নামে ওই ব্যক্তির কাছে সেপ্টম্বর মাসের ২৮ তারিখ কমিশনার অফ ইনকাম ট্যাক্স সার্কেল ২ থেকে আয়কর বিভাগ অ্যাক্ট ১৯৬১ সেকশনে ১৪৭/৪৮ অধীনে একটি নোটিস পাঠানো হয় ৷
আয়কর বিভাগের এক আধিকারিক জানিয়েছেন, কমোডিটি ট্রানজ্যাকশনের জন্য তাকে একটি নোটিস পাঠানো হয় ৷ নোটিসে বলা হয়েছে ২০১৪-১৫ সালে সুধীর কুমার শাহ নামে ওই ব্যক্তির অ্যাকাউন্ট থেকে ৩৩৩ কোটি টাকার লেনদেন করা হয়েছে ৷
advertisement
advertisement
ঘটনাটিতে আয়কর বিভাগের নজরে আসতেই তাদের সন্দেহ হয় ৷ এরপরই তারা তদন্ত শুরু করেছে ৷ কিন্তু এরপর সুধীর নিজে আয়কর বিভাগের দফতরে এসে চাঞ্চল্যকর কিছু তথ্য জানিয়েছেন ৷
সুধীর কুমার জানিয়েছেন, এক ব্যক্তি তাকে জামনগরে একটি কোম্পানিতে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে তার নামে একটি প্যান কার্ড তৈরি করায় ৷ ওই ব্যক্তি প্যান কার্ড তৈরি করার আবেদন জমা করলেও সুধীর কুমার সেই প্যান কার্ড পাননি কোনওদিন ৷
advertisement
তিনি জানান এলাহাবাদ ব্যাঙ্কে জনধন যৌজনার অধীনে তার কেবল মাত্র একটি অ্যাকাউন্ট রয়েছে ৷
আয়কর বিভাগের এক আধিকারিক জানিয়েছেন ঘটনাটি ২০১৪-১৫ সালের ৷ প্রাথমিক তদন্তে এটাই অনুমান করা হচ্ছে যে সুধীর কুমারের প্যান কার্ড বানিয়ে তার অপব্যবহার করা হয়েছে ৷ ঘটনার তদন্ত শুরু করা হয়েছে ৷ ওই ব্যক্তির খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আয় মাত্র ৩৩৩ টাকা, অথচ পেশায় মিস্ত্রি সুধীরের অ্যাকাউন্টে ৩৩৩ কোটি টাকার লেনদেন !
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement