advertisement

New Government in Bihar: হাতে ১২ জন বিধায়ক, তবু নীতীশ সরকারকে বাইরে থেকেই সমর্থন করবে সিপিআইএমএল

Last Updated:

২০২০ সালের বিধানসভা নির্বাচনে অল্পের জন্য ক্ষমতা দখলে ব্যর্থ হয় মহাজোট৷ কিন্তু তাক লাগানো ফল করে সিপিআইএমএল সহ বাম দলগুলি৷

নীতীশ সরকারকে বাইরে থেকেই সমর্থন, জানালেন সিপিআইএমএল নেতা দীপঙ্কর ভট্টাচার্য৷
নীতীশ সরকারকে বাইরে থেকেই সমর্থন, জানালেন সিপিআইএমএল নেতা দীপঙ্কর ভট্টাচার্য৷
#পটনা: নীতীশ কুমারের সরকারকে সমর্থন জানালেও মন্ত্রিসভায় যোগ দেবে না সিপিআইএমএল৷ এ দিন বিহারে নাটকীয় পালাবদলের পর এমনই জানিয়ে দিলেন সিপিআইএমএল-এর সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য৷ তিনি জানিয়েছেন, নীতীশ কুমারের নেতৃত্বাধীন মহাজোটের সরকারকে বাইরে থেকে সমর্থন করবেন তাঁরা৷
আজ বিকেলেই বিজেপি-র সঙ্গে জোট ভেঙে রাজ ভবনে গিয়ে ইস্তফা দিয়েছেন নীতীশ কুমার৷ নীতীশ কুমারকে সমর্থনের কথা জানিয়েছে আরজেডি, কংগ্রেস এবং বাম দলগুলিকে নিয়ে তৈরি মহাজোট৷ এ দিন নিজেদের মধ্যে বৈঠক করে নীতীশ সরকারকে সমর্থনের সিদ্ধান্ত নেন মহাজোটের নেতারা৷
advertisement
advertisement
২০২০ সালের বিধানসভা নির্বাচনে অল্পের জন্য ক্ষমতা দখলে ব্যর্থ হয় মহাজোট৷ কিন্তু তাক লাগানো ফল করে সিপিআইএমএল সহ বাম দলগুলি৷ মাত্র ২৯টি আসনে লড়াই করে ১৬টিতে জয়ী হয় তারা৷ এর মধ্যে ১২টি আসনেই জয়ী হয় সিপিআইএমএল৷
বিজেপি-র সঙ্গে জোট ভাঙার জন্য নীতীশ কুমার যে সিদ্ধান্ত নিয়েছেন, তাকে স্বাগত জানান সিপিআইএমএল নেতা দীপঙ্কর ভট্টাচার্য৷ যদিও সিপিআইএমএল নতুন সরকারের মন্ত্রিসভায় যোগ দেবেন না বলেই জানান তিনি৷ দীপঙ্করবাবু বালেন, 'বিজেপি সারা দেশে যে আগ্রাসী, ক্ষমতা লোলুপ রাজনীিত করছে, এটা তার বিরুদ্ধে প্রত্যাঘাত৷ কয়েকদিন আগে জে পি নাড্ডা বলেছিলেন, আঞ্চলিক দলগুলির দিন ফুরিয়ে আসছে৷ অমিত শাহ বলেছিলেন, বিজেপি আগামী তিরিশ বছর ক্ষমতায় থাকবে৷ দেশে একদলীয় শাসন চাপিয়ে দেওয়া, উত্তর প্রদেশের মতো বিহারকেও বুলডোজার রাজের ল্যাবরটরিতে পরিণত করার যে চেষ্টা শুরু হয়েছিল, নীতীশ কুমার তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন৷ তাঁর এই সিদ্ধান্তকে আমরা স্বাগত জানাই৷'
advertisement
ইতিমধ্যেই ঠিক হয়েছে, বিহারের নতুন সরকারের মন্ত্রিসভায় উপমুখ্যমন্ত্রীর পদ পাবেন তেজস্বী যাদব৷ সরকারে আরজেডি-র পাশাপাশি কংগ্রেসেরও থাকার কথা৷ কংগ্রেস অথবা আরজেডি-কে বিধানসভার অধ্যক্ষের পদটিও দেওয়ার কথা শোনা যাচ্ছে৷ শেষ পর্যন্ত বিহারের নতুন মন্ত্রিসভার চেহারা কেমন হয়, সেটাই দেখার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
New Government in Bihar: হাতে ১২ জন বিধায়ক, তবু নীতীশ সরকারকে বাইরে থেকেই সমর্থন করবে সিপিআইএমএল
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement