advertisement

Bihar Election Result 2020: ফের ভোট ট্রেন্ডে পাল্টি, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ে আবার জ্বলে উঠলেন তেজস্বী, পিছিয়ে বিজেপি

Last Updated:

যেখানে একসময় মনে হচ্ছিল লড়াইটা একপেশে হয়ে যাচ্ছে, মোদি ম্যাজিকের সামনে ম্লান হচ্ছে তেজস্বীর জ্যোতি ৷ ঠিক তখনই ফের পাল্টি ভোট ট্রেন্ডে ৷

#পটনা: কথায় আছে, Morning Shows The Day...ইভিএম খুলতেই যে কড়া টক্করের উত্তেজনা শুরু হয়েছিল বিকেল গড়িয়ে সন্ধেতেও তা একটুও কমল না ৷ ফের ভোট ট্রেন্ডে পাল্টি ৷ জ্বলে উঠলেন তেজস্বী ৷ বিজেপিকে ছাড়িয়ে ফের এগোল আরজেডি ৷
মোদি ম্যাজিকে ভরসা করে বিহারে মাস্টারস্ট্রোক বিজেপির ৷ ভোটের ট্রেন্ড বলছে বড় শরিক নীতীশ কুমারকে পিছনে ফেলে বিহারে সর্বোচ্চ আসন দখলের লড়াইয়ে প্রতিপক্ষ আরজেডির সঙ্গে কড়া টক্করে বিজেপি ৷ যেখানে একসময় মনে হচ্ছিল লড়াইটা একপেশে হয়ে যাচ্ছে, মোদি ম্যাজিকের সামনে ম্লান হচ্ছে তেজস্বীর জ্যোতি ৷ ঠিক তখনই ফের পাল্টি ভোট ট্রেন্ডে ৷ বিজেপিকে পিছনে ফেলে পটনায় সর্বোচ্চ আসনে এগিয়ে গেল তেজস্বীর আরজেডি ৷
advertisement
কমিশনের এই মুহূর্তের ট্রেন্ড বলছে বিজেপি মোট ৭২ আসনে এগিয়ে, সেখানে আরজেডি ৭৬ আসনে এগিয়ে গিয়েছে ৷ এর মধ্যে ১৬টি আসনে জয়ী বিজেপি আর আরজেডি ২৩ আসনে জয়ী বলে ঘোষিত ৷
advertisement
নির্বাচন কমিশনের পরিসংখ্যান দেখে রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন এখনও স্পষ্টভাবে কিছু বলা সম্ভব নয়, যেকোনও মুহূর্তে উল্টে যেতে পারে ফলাফল ৷ কারণ ১২৩টি আসনে ৩০০০-এর কম ব্যবধান জয়ী প্রার্থী ও দ্বিতীয় সর্বোচ্চ ভোট পাওয়া প্রার্থীর মধ্যে ৷ শুধু তাই নয় কোথাও ২০০ কোথাও ৩০০ ভোটের ব্যবধান ৷নির্বাচন কমিশন থেকে পাওয়া পরিসংখ্যান বলছে, গণনা এখনও চলছে এমন ১৬৬ আসনে ভোটের ব্যবধান ৫০০০ ৷ ৮০টি এমন আসনও রয়েছে যেখানে ভোটের ব্যবধান ২ হাজারেরও কম ৷
advertisement
কমিশন জানিয়েছে ৪৯ আসনে ব্যবধান ১০০০-রেরও কম ৷ ২০টি আসনে লড়াই এতটাই হাড্ডাহাড্ডি যে ভোটের তফাৎ ২০০-এরও কম ৷ এমন অবস্থায় যেকোনও সময় এগিয়ে থাকা প্রার্থী পিছিয়ে যেতেই পারে ৷ সেক্ষেত্রে সামগ্রিক ভোটের ফলে প্রভাব পড়তে বাধ্য ৷ ঠিক তেমনই হয়েছে এক্ষেত্রেও ৷ মসনদ কার? শেষ ল্যাপে কে করবে বাজিমাত তা জানতে এখনও মধ্যরাতের অপেক্ষা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar Election Result 2020: ফের ভোট ট্রেন্ডে পাল্টি, ইঞ্চিতে ইঞ্চিতে লড়াইয়ে আবার জ্বলে উঠলেন তেজস্বী, পিছিয়ে বিজেপি
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement