advertisement

Chirag Paswan: চমকে দিয়েছে তাঁর দলের ‘স্ট্রাইক রেট’! দ্বন্দ্ব সরিয়ে নীতীশের নেতৃত্বেই চান সরকার, প্রতিক্রিয়া চিরাগের

Last Updated:

এবারের নির্বাচনে এনডিএ-র ছোট শরিক দল হলেও নিজের জায়গা প্রতিষ্ঠিত করেছে চিরাগের দল৷ ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৯টাতেই জিতেছে এলজেপি(রাম বিলাস)৷ প্রায় ৬৫.৫ শতাংশ স্ট্রাইক রেট৷ এলজেপি(রাম বিলাস) এমন কিছু আসনে এনডিএ-কে জয় এনে দিয়েছে, যেখানে এর আগে দাঁত ফোটাতে পারেনি এনডিএ৷

News18
News18
পটনা: ২৪৩টি আসনের মধ্যে ২০২টা তেই জয়৷ বিহার নির্বাচনে বিরোধী ‘মহাগঠবন্ধন’কে ধুয়ে মুছে সাফ করে দিয়েছে বিজেপি শাসিত এনডিএ জোট৷ আসন সংখ্যা এবং ভোট শতাংশের পরিসংখ্যান ধরলে বিজেপি আর জেডি (ইউ)-কে সকলে ধন্য ধন্য করলেও বিহার বিধানসভা নির্বাচন ২০২৫-এর ‘স্টার’ অবশ্যই চিরাগ পাসওয়ান এবং তাঁর দল লোক জনশক্তি পার্টি (রাম বিলাস)৷
এদিন নিজের দলের স্ট্রাইক রেট এবং নীতীশের নেতৃত্বে বিহারে এনডিএ সরকার৷ সব নিয়েই প্রতিক্রিয়া জানান চিরাগ৷
বাবা রাম বিলাস পাসওয়ান ও নিজের রাজনৈতিক ওঠাপড়ার ইতিহাস মনে করিয়ে চিরাগ পাসওয়ান বলেন, ‘‘২০০৫ সালের পরে এটা আমাদের দলের দ্বিতীয় সেরা পারফর্ম্যান্স৷’’
advertisement
advertisement
চিরাগের কথায়, ‘‘একটা সময় ছিল ২০০৯ সালে , যেবার আমার বাবা ভোটে জিততে পারেননি৷ কিন্তু ২০১৪ সালে তিনি কামব্যাক করেন৷ একই জিনিস হয় আমার সাথে ২০২০ সালে৷ যখন আমরা আন্ডারপারফর্ম করি এবং ২০২১ সালে খুবই খারাপ অবস্থার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়৷ কিন্তু, ২০২৪ সালে আমরা ৫টা লোকসভা আসনের ৫টাতেই জিতি৷ ১০০ শতাংশ স্ট্রাইক রেট নিয়ে৷ বিধানসভা নির্বাচনেও আমরা দেখিয়ে দিলাম৷’’
advertisement
এবারের নির্বাচনে এনডিএ-র ছোট শরিক দল হলেও নিজের জায়গা প্রতিষ্ঠিত করেছে চিরাগের দল৷ ২৯টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে ১৯টাতেই জিতেছে এলজেপি(রাম বিলাস)৷ প্রায় ৬৫.৫ শতাংশ স্ট্রাইক রেট৷ এলজেপি(রাম বিলাস) এমন কিছু আসনে এনডিএ-কে জয় এনে দিয়েছে, যেখানে এর আগে দাঁত ফোটাতে পারেনি এনডিএ৷
advertisement
জেডি(ইউ)-র সঙ্গে আসন বোঝাপড়া নিয়ে দ্বন্দ্ব থাকার পরেও মুখ্যমন্ত্রিত্বের প্রশ্নে সেই নীতীশকেই সমর্থন করতে দেখা গিয়েছে চিরাগকে৷ ফলাফল ঘোষণার পরে প্রতিক্রিয়া জানানো সময় চিরাগ বলেছেন, নীতীশের নেতৃত্বেই বিহারে সরকার হবে৷ জেডি(ইউ) আর এলজপি(আরভি)-র মধ্যে কোনও দ্বন্দ্ব নেই৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Chirag Paswan: চমকে দিয়েছে তাঁর দলের ‘স্ট্রাইক রেট’! দ্বন্দ্ব সরিয়ে নীতীশের নেতৃত্বেই চান সরকার, প্রতিক্রিয়া চিরাগের
Next Article
advertisement
Mamata Banerjee-Abhishek Banerjee Meeting: কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
কারা যাচ্ছেন রাজ্যসভায়? দেড় ঘণ্টারও বেশি সময় কালীঘাটের বাড়িতে মমতা-অভিষেক বৈঠকে আলোচনা
  • দুপুর তিনটের পর থেকে এই বৈঠক হয় কালীঘাটের বাড়িতে

  • বিধানসভা ভোটের প্রার্থী তালিকা নিয়ে প্রাথমিকভাবে আলোচনা হয়েছে, সূত্রের খবর

  • পাশাপাশি রাজ্যসভা ভোটের প্রাথী নিয়েও আলোচনা বলেই সূত্রের খবর

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement