advertisement

বাসেই মিলবে কম্পিউটার শেখার সুবিধা, উপকৃত হবে ছাত্রছাত্রীরা

Last Updated:

বাসে বসেই কম্পিউটার শিক্ষা ৷ এমনই বিশেষ বাস চালু হল পড়ুয়াদের কথা মাথায় রেখে ৷

#ভোপাল: চালু হল ওয়ার্ল্ড অন হুইলস নামে বিশেষ একটি বাস ৷ এই বাসে থাকবে কম্পিউটার সঙ্গে ইন্টারনেটের সুবিধা ৷ ২০টি কম্পিউটার যুক্ত এই বাস ঘুরবে বিভিন্ন শহরে যাতে কম্পিউটার ট্রেনিং-এর সুযোগ পাবে পড়ুয়ারা ৷ এর ফলে প্রায় ১৬ হাজার ছাত্রছাত্রী ডিজিটাল টেকনোলজি সম্পর্কে জ্ঞান অর্জন করতে পারবে ৷ হায়দরাবাদের এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট অথরিটির পক্ষ থেকে ৪০টি ওয়ার্ল্ড অন হুইলস উপহার দেওয়া হয়েছে স্টেট ওপেন স্কুল এডুকেশন বোর্ডকে ৷
Photo Courtesy : Facebook Photo Courtesy : Facebook
advertisement
এক সর্বভারতীয় সংবাদ সংস্থাকে মধ্যপ্রদেশের শিক্ষামন্ত্রী জানিয়েছেন এর ফলে সরকারের ডিজিটাল ইন্ডিয়ার সঙ্গে যুক্ত হবে যুব সমাজ ৷ কোনভাবে যাতে এই বাসে বিদ্যুৎ সংযোগের সমস্যা না হয়, তাই সোলার প্যানেল বসানো হয়েছে বাসের মাথায় ৷ এক একটি বাসের জন্য খরচ হয়েছে ১ কোটি টাকা ৷ আপাতত মধ্যপ্রদেশের গ্রামেগ্রামে ঘুরে ছোট ছেলেমেয়েদের কম্পিউটারের শিক্ষা দেবে এই বাস ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বাসেই মিলবে কম্পিউটার শেখার সুবিধা, উপকৃত হবে ছাত্রছাত্রীরা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement