advertisement

একাধিক অধিকারের দাবিতে ভারত বনধের ডাক অনগ্রসর শ্রেণীর, ইতিবাচক আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর

Last Updated:
#পাটনা: মঙ্গলবার সকাল থেকে ভারত বনধের ডাক দিল আদিবাসী ও দলিত সম্প্রদায়ের মানুষ ৷ সরকারের ১৩ পয়েন্ট রোস্টার সিস্টেম নিয়ে এলাহাবাদ হাইকোর্টের নির্দেশের ওপর স্থগিতাদেশ দেয় সুপ্রিম কোর্ট ৷ যার ফলস্বরূপ সমাজের অনগ্রসর সম্প্রদায়ের এই প্রতিবাদ ৷
সরকারের ১৩ পয়েন্ট রিস্টোর সিস্টেম সম্পর্কিত পিটিশন বরখাস্ত করে সুপ্রিমকোর্ট যার ফলে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ে গেস্ট লেকচরার্সের চাকরি খোয়ানোর আশঙ্কা বেড়েছে ৷ ২১টি দল সমেত অন্যান্য সংগঠনও এর বিরোধিতা করেছে ৷ তাদের দাবি অবিলম্বে একটি অর্ডিন্যান্স আনুক সরকার যাতে পিছিয়ে পড়া গোষ্ঠীর মানুষদের ভবিষ্যৎ সুরক্ষিত হয় ৷
advertisement
advertisement
বিভিন্ন সমাজসেবী সংগঠন থেকে শুরু করে অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বিক্ষোভ দেখানো হচ্ছে ৷ বিহারের আরাহ শহরে বিক্ষোভ প্রদর্শেনর সময় বহু বিক্ষোভকারীকে আটকও করা হয়েছে ৷
রেললাইনের ওপর বসে বিক্ষোভ দেখাতে থাকেন অনেকেই ৷ তাদের সরিয়েও দেয় জিআরপি ৷ আপাতত ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে ৷ তবে বিহারে রাস্তা আটকে চলছে প্রতিবাদ ৷ মূলত বিহার ও উত্তরপ্রদেশে এর বেশি প্রভাব পড়েছে ৷ বনধের সমর্থন করেছেন শরদ যাদব, অখিলেশ যাদব ও তেজস্বী যাদবের মত বিরোধীরা ৷ তবে এই বিষয়ে ব্যবস্থা নেবেন বলেই আশ্বাস দিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী প্রকাশ জাভরেকর ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
একাধিক অধিকারের দাবিতে ভারত বনধের ডাক অনগ্রসর শ্রেণীর, ইতিবাচক আশ্বাস কেন্দ্রীয় মন্ত্রীর
Next Article
advertisement
Mamata Banerjee: 'একটা গ্যাস পেতে ২৫ দিন লাগবে! এটা কেন করলেন? প্যানিক ছড়ানোয় ৬ লাখ আবেদন এসেছে!' কেন্দ্রকে তোপ মমতার
Mamata Banerjee: 'একটা গ্যাস পেতে ২৫ দিন লাগবে! এটা কেন করলেন? প্যানিক ছড়ানোয় ৬ লাখ আবেদন এসেছে!' কেন্দ্রকে তোপ মমতার
  • গ্যাস পেতে ২৫ দিন লাগার সিদ্ধান্তে কেন্দ্রকে তীব্র সমালোচনা মমতার

  • ৬ লাখ আবেদন জমা পড়েছে বলে জানান মুখ্যমন্ত্রী

  • এলপিজি সিলিন্ডারের দাম বাড়ায় রেস্তোরাঁ ও ফুড ডেলিভারিতে প্রভাব পড়ছে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement