advertisement

চিকিৎসায় গাফিলতির কারণে অস্ত্রোপচারের সময় কোমায় গেল ৫ বছরের শিশু

Last Updated:

শল্য চিকিৎসার সময় কোমায় গেল ৫ বছরের শিশু ৷ গত ৯ দিন ধরে কোমায় রয়েছে শিশুটি ৷

#বেঙ্গালুরু: শল্য চিকিৎসার সময় কোমায় গেল ৫ বছরের শিশু ৷ গত ৯ দিন ধরে কোমায় রয়েছে শিশুটি ৷ তার পরিবারের সদস্যদের দাবি চিকিৎসায় গাফিলতির কারণে শিশুটি কোমায় চলে গিয়েছে ৷ ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুর একটি বেসরকারি হাসপাতালে ৷
জানা গিয়েছে, লক্ষ্য নামে শিশুটি ১০ জুন স্কুলে খেলার সময় আঙুলে চোট পায় ৷ তার বাবা পুরুষোত্তম জানান, ‘১০ জুন আমার ছেলের স্কুল থেকে একটি ফোন আসে ৷  ফোনে আমাকে জানানো হয় যে খেলতে গিয়ে লক্ষ্য আঙুলে আঘাত পেয়েছে ৷ স্কুল কর্তৃপক্ষ আমাকে মাল্য হাসপাতালে যেতে বলে ৷ তারা জানায় লক্ষ্য গুরুতর আহত হওয়ায় তারা চিকিৎসার জন্য তাকে হাসপাতালে নিয়ে গিয়েছে ৷ আমি হাসপাতলে পৌঁছে দেখি আমার ছেলের দুটি আঙুলে চোট লেগেছ ৷’
advertisement
হালপাতলের এক মহিলা চিকিৎসক জানান যে আমার ছেলের একটি আঙুলের অস্ত্রোপচার করতে হবে ও অন্যটিতে প্লাস্টিক সার্জারি করতে হবে ৷
advertisement
‘হাসপাতাল কর্তৃপক্ষ এর জন্য আমার কাছ থেকে ৬০ হাজার টাকা চায় ৷ এবং জানান যে অস্ত্রোপচার ছ’ঘণ্টার মধ্যে করতে হবে ৷ আমি বেশি কিছু না ভেবে ২৫ হাজার টাকা জমা দিয় হাসপাতালে ৷ অপারেশন হওয়ার আগে আমার ছেলে একদম সুস্থ ছিল ও মোবাইলে খেলছিল’ , পুরুষোত্তম জানান ৷
advertisement
অস্ত্রোপচার করার পর চিকিৎসক জানান, লক্ষ্যকে অক্সিজন না দেওয়ায় তার হার্ট ও ফুসফসের ক্ষতি হয়েছে ৷
তিনি আরও জানান, ‘এরপর চিকিৎসকেরা বলে আমার ছেলের হার্টে কোনও সমস্যা ছিল আগে থেকেই ৷ এবং মনিপাল হাসপাতালে তাকে স্থানান্তরিত করার পরামর্শ দেন ৷
ঘটনার পর ন’দিন কেটে গিয়েছে ৷ কিন্তু মাল্য হাসপাতাল তাদের ভুল স্বীকার করতে নারাজ ৷ তবে চিকিৎসায় গাফিলতির কারণে তার ছেলের এই অবস্থা বলে দাবি করেছেন আক্রান্ত শিশুটির বাবা ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
চিকিৎসায় গাফিলতির কারণে অস্ত্রোপচারের সময় কোমায় গেল ৫ বছরের শিশু
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement