advertisement

৫ রাজ্যে বিজেপি সুনামির পর এবার মোদি-অমিতের নজরে বাংলা

Last Updated:

গো-বলয়ে উড়ছে জয়পতাকা। নরেন্দ্র মোদি - অমিত শাহদের নজর এখন পূর্বে।

#নয়াদিল্লি: গো-বলয়ে উড়ছে জয়পতাকা। নরেন্দ্র মোদি - অমিত শাহদের নজর এখন পূর্বে। অসম, মণিপুরে ক্ষমতা দখলের পর পাখির চোখ এখন পশ্চিমবঙ্গ। ২০১৬ তে চেষ্টা করেও হয়নি। সেই ভুল থেকে শিক্ষা নিয়ে পশ্চিমবঙ্গ ঘিরে নতুন করে ঝাঁপাচ্ছে বিজেপির শীর্ষ নেতৃত্ব। সম্পুর্ণ ধর্মীয় মেরুকরণ নাকি বিরোধীদের চাপে রাখতে প্রচার? কোন পথে সাফল্য আসবে তা নিয়ে কিন্তু এখনই দু-ভাগ বিজেপি।
পথ দেখিয়েছে উত্তরপ্রদেশ। মেরুকরণ এখন হাতে গরম ইস্যু। উত্তরপ্রদেশ হলে পশ্চিমবঙ্গেই বা হবে না কেন? ভাবনাটা ছড়িয়েছে রাজ্য বিজেপির অন্দরে। রাজ্যে সংগঠন বাড়ানোর বিভিন্ন উদ্যোগ মুখ থুবড়ে পড়েছে। শীর্ষস্তরের নেতা এনেও লাভ হয়নি। মেরুকরণের সেই ফর্মুলা এরাজ্যেও  প্রয়োগ করলে কি ফল ভালো হবে? এ ব্যাপারে স্পষ্টতই দুভাগ রাজ্য বিজেপি।
মেরুকরণের পথে হাঁটার পক্ষে উঠে আসছে বেশ কিছু যুক্তি।
advertisement
advertisement
সারদার মতো ইস্যুতে প্রচারে কাজ হয়নি
রাজ্য সরকারের বিরুদ্ধে লাগাতার প্রচারেও সাফল্য মেলেনি
কৌশল বদলে তাই মেরুকরণের ভাবনা
সাম্প্রতিক বেশ কয়েকটি ঘটনাকে হাতিয়ার করে  মেরুকরণের কৌশল
তৃণমূলের তোষণ নীতিকে হাতিয়ার করেই মেরুকরণের পথ তৈরি করা সম্ভব
দলিত ও সংখ্যাগরিষ্ঠ ভোটকে একত্রিত করা
advertisement
সংখ্যালঘু ভোটেও ভাগ বসানো
পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশ নয়। এরাজ্যে উত্তরপ্রদেশ  ও মেরুকরণে কতটা লাভ হবে সে ব্যাপারে সন্দিহান দলেরই অন্য একটি অংশ।
আগামী লোকসভায় ক্ষমতায় ফিরতে এরাজ্যে যতবেশি সম্ভব আসন চান বিজেপি নেতৃত্ব। নরেন্দ্র মোদি - অমিত শাহদের তাই বার্তা, বঙ্গে পদ্মফুল ফোটাতেই হবে। কিন্তু কিভাবে? সেটা নিয়ে চিন্তাভাবনা করতে গিয়েই সামনে এসেছে মেরুকরণ বিতর্ক। দলের অন্য একটি অংশ আবার বলছে, মেরুকরণ করতে হলেও তা বুথস্তর পর্যন্ত সংগঠন প্রয়োজন। আগে তো সেটুকু করে হোক। তারপর না হয় কৌশল নিয়ে কথা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৫ রাজ্যে বিজেপি সুনামির পর এবার মোদি-অমিতের নজরে বাংলা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement