advertisement

'কাজ কম করুন, বেশি করে ঘুমোন', মোদিকে বলেছিলেন ওবামা

Last Updated:
#নয়াদিল্লি: বলিউড অভিনেতা অক্ষয় কুমারকে খোলামেলা সাক্ষাত্‍কারে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে বন্ধুত্ব নিয়ে রসিক মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ বারাক ওবামার সঙ্গে সম্পর্ক প্রসঙ্গে মোদি জানালেন, কত ক্ষণ ঘুমোলে শরীর ও মন ভালো থাকে, তা নিয়ে আলোচনা হয়েছিল ওবামার সঙ্গে৷
advertisement
advertisement
মোদিকে ওবামা ঘুমের উপকারিতা নিয়ে কয়েকটি পরামর্শও দিয়েছিলেন৷ বলিউড অভিনেতাকে দেওয়া সাক্ষাত্‍‌কারে মোদি বলেন, 'যখন প্রেসিডেন্ট ওবামা আর আমার দেখা হয়েছিল, আমার ঘুমের ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন ওবামা৷ উনি আমায় জিগ্গেস করেছিলেন, কেন আমি এত কম ঘুমোই৷ ওবামা জানতেন, মোদি ওয়ার্কোহলিক৷ ওবামা বেশ উদ্বেগ প্রকাশ করে বলেছিলেন, কেন এত কাজ করেন? আপনি এখন বুঝতে পারবেন না, কিন্তু আপনার কাজের নেশা হয়ে গিয়েছে৷ আপনি কাজ করে যাচ্ছেন৷ খুব ভালো৷ কিন্তু নিজের ক্ষতিও করছেন৷'
advertisement
মোদির কথায়, 'ওবামা আমার খুব ভালো বন্ধু৷ ওঁর সঙ্গে যখনই দেখা হয়েছে, আমায় কাজ কম করে বেশি করে ঘুমোতে বলেছেন৷' প্রসঙ্গত, মোদি-ওবামারপ বন্ধুত্ব নিয়ে এক সময় গোটা বিশ্বেই চর্চার বিষয় ছিল৷ ২০১৬ সালে হোয়াইট হাউসে দ্বিতীয় বার গিয়েছিলেন মোদি৷ সেই সময় নিউ ইয়র্ক টাইমস-সহ একগুচ্ছ মার্কিন মিডিয়া মোদি ও ওবামার বন্ধুত্ব নিয়ে আলোচনা তুঙ্গে ছিল৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
'কাজ কম করুন, বেশি করে ঘুমোন', মোদিকে বলেছিলেন ওবামা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement