advertisement

৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা, গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা

Last Updated:

অগাস্ট মাসটি ব্যাঙ্ক কর্মচারীদের জন্য ভালো হলেও সাধারণ মানুষের জন্য মোটেই ভালো নয় ৷

#নয়াদিল্লি: অগাস্ট মাসটি ব্যাঙ্ক কর্মচারীদের জন্য ভালো হলেও সাধারণ মানুষের জন্য মোটেই ভালো নয় ৷ কারণ এই মাসে বেশ কয়েকদিন বন্ধ থাকতে চলেছে ব্যাঙ্কে ৷ এর জেরে ভোগান্তির মুখে পড়তে হতে পারে গ্রাহকদের ৷ আপনার যদি ব্যাঙ্কে কোনও গুরুত্বপূর্ণ কাজ করার থাকে তাহলে আর দেরি না করে কালকের মধ্যেই সব মিটিয়ে নিন ৷ কারণ এই সপ্তাহে টানা ৪দিন ও ২৫ অগাস্ট থেকে টানা তিনদিন ছুটি থাকবে ব্যাঙ্ক পরিষেবা ৷
ব্যাঙ্কের নিয়ম অনুযায়ী, ১২ অগাস্ট মাসের দ্বিতীয় শনিবার হওয়ায় বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷ ১৩ তারিখ রবিবার ও ১৪ তারিখ সোমবার জন্মাষ্টমী উপলক্ষ্যে ব্যাঙ্ক কর্মচারীদের ছুটি ৷ মঙ্গলবার ১৫ অগাস্ট- স্বাধীনতা দিবসে বন্ধ থাকবে ব্যাঙ্কের সমস্ত পরিষেবা ৷ অথার্ৎ টানা চারদিন বন্ধ থাকবে ব্যাঙ্ক ৷
এছাড়াও ২৫ অগাস্ট শুক্রাবর গণেশ চর্তুর্থী, ২৬ অগাস্ট মাসের চতুর্থ শনিবার ও ২৭ অগাস্ট রবিবার হওয়ায় ফের টানা তিনদিন বন্ধ থাকবে ব্যাঙ্কগুলি ৷
advertisement
advertisement
তাই জরুরী কাজকর্মগুলি ফেলে না রেখে এখনই সেরে নিন ৷ নাহলে সমস্যায় পড়বেন আপনি নিজেই ৷ এটিএমগুলিতেও টাকা শেষ হয়ে যেতে পারে ৷ তাই টাকা তুলতে সমস্যায় পড়তে পারেন গ্রাহকরা বলে আশঙ্কা করা হচ্ছে ৷ তবে গ্রাহকদের যাতে কোনও অসুবিধার সম্মুখিন হতে না হয়, তার জন্য সমস্ত এটিএমগুলি পুরো ভর্তি রাখা হবে বলে আশ্বাস দিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
৭ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক পরিষেবা, গ্রাহকদের ভোগান্তির আশঙ্কা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement