advertisement

নিপা ভাইরাসের সংক্রমণ রুখতে চিড়িয়াখানা জুড়ে কড়া নজরদারি

Last Updated:

নিপা ভাইরাসের সংক্রমণ রুখতে চিড়িয়াখানা জুড়ে শুরু হয়েছে কড়া নজরদারি

#কলকাতা: নিপা ভাইরাসের সংক্রমণ রুখতে আগাম সতর্কতা আলিপুর চিড়িয়াখানায়। চিড়িয়াখানা ক্যাম্পাসের মধ্যে গাছের ফল খেতে নিষেধ করল কর্তৃপক্ষ। চিড়িয়াখানার বেশ কয়েকটি ফল গাছে বাদুড়ের বাস। তাই এই অতিরিক্ত সাবধানতা। নোটিসে পশু-পাখিদেরও এসব ফল দিতে বারণ করা হয়েছে।
নিপা ভাইরাসকে ঘিরে বাড়ছে আতঙ্ক। প্রাথমিক ধারণা, বাদুড়ে খাওয়া ফল থেকেই ছড়াচ্ছে নিপা ভাইরাস। আর তাতেই সিঁদুরে মেঘ দেখছে আলিপুর চিড়িয়াখানা কর্তৃপক্ষ। চিড়িয়াখানার মধ্যে বেশ কয়েকটি ফলের গাছ রয়েছে। সেই গাছের ফল খাওয়ার উপরে নিষেধাজ্ঞা জারি করেছে কর্তৃপক্ষ। গত ২৪ মে এই মর্মে নোটিস দেওয়া হয়েছে কর্মীদের।
প্রায় পনেরশোটি গাছ আছে চিড়িয়াখানা ক্যাম্পাসে । তার মধ্যে অধিকাংশই আম, জাম, জামরুল গাছ। কয়েকটি গাছকে চিহ্নিত করা হয়েছে। সেসব গাছে বাদুড়ের বাস। নিপা ভাইরাসের সংক্রমণ রুখতে চিড়িয়াখানা জুড়ে শুরু হয়েছে কড়া নজরদারি।
advertisement
advertisement
চিড়িয়াখানার পাখি, বাঁদর, শিম্পাঞ্জি সকলেই ফলাহারি। বাজার থেকেই আসে তাদের ফল। নিপা আতঙ্কে এখন পরীক্ষার পরই সেই ফল দেওয়া হচ্ছে তাদের।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নিপা ভাইরাসের সংক্রমণ রুখতে চিড়িয়াখানা জুড়ে কড়া নজরদারি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement