advertisement

রাফাল নথি চুরি হয়নি? চাপের মুখে পাল্টি খেলেন অ্যাটর্নি জেনারেল

Last Updated:

রাফাল চুক্তিতে দুর্নীতি হয়েছে বলে যখন সরব বিরোধীরা, তখন সুপ্রিম কোর্টে কেন্দ্র জানায়, রাফাল চুক্তির সব নথি চুরি হয়ে গিয়েছে৷ তাই রাফাল নিয়ে সুপ্রিম কোর্টকে পুনর্বিবেচনার আর্জি খারিজের আবেদন জানান অ্যাটর্নি জেনারেল বেণুগোপাল৷

#নয়াদিল্লি: একদিনেই ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন অ্যাটর্নি জেনারেল কে কে বেণুগোপাল৷ রাফাল নতি চুরি গিয়েছে বলে সুপ্রিম কোর্টে জানিয়ে বেজায় চাপে পড়ে এ বার শুক্রবার অ্যাটর্নি জেনারেলের দাবি, নথি চুরি যায়নি৷ তাঁর বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে৷
বেণুগোপালের দাবি, তিনি শীর্ষ আদালতে বলতে চেয়েছিলেন, মামলাকারীরা রাফাল চুক্তি নিয়ে তদন্ত চাইছেন, যেখানে আসল নথির প্রত্যয়িত নকল ব্যবহার করা হয়েছে, যা সরকারের অত্যন্ত গোপন নথি৷ তাঁর কথায়, 'আমি সুপ্রিম কোর্টকে বলেছি, বিরোধীরা দাবি করছে, রাফাল ফাইল চুরি হয়ে গিয়েছে প্রতিরক্ষা মন্ত্রক থেকে৷ এটা সম্পূর্ণ ভুল৷ ফাইল চুরি বিবৃতি সম্পূর্ণ ভুল৷'
advertisement
রাফাল চুক্তিতে দুর্নীতি হয়েছে বলে যখন সরব বিরোধীরা, তখন সুপ্রিম কোর্টে কেন্দ্র জানায়, রাফাল চুক্তির সব নথি চুরি হয়ে গিয়েছে৷ তাই রাফাল নিয়ে সুপ্রিম কোর্টকে পুনর্বিবেচনার আর্জি খারিজের আবেদন জানান অ্যাটর্নি জেনারেল বেণুগোপাল৷ প্রতিরক্ষা মন্ত্রক থেকেই রাফাল নথি চুরি গিয়েছে বলে জানান তিনি৷ রাফাল নথির খোঁজে গোপনীয়তা আইনে তদন্ত চলছে৷
advertisement
advertisement
বুধবার রাফাল মামলার শুনানিতে অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টে জানান, রাফাল সংক্রান্ত নথিগুলি চুরি হয়ে গিয়েছে৷ জাতীয় নিরাপত্তার স্বার্থেই সেগুলি আদালতকে দেখানো যাচ্ছে না৷ এ হেন পরিস্থিতিতে যখন বিরোধীরা সরব, তখন একেবারে ভিন্ন দাবি করলেন কে কে বেণুগোপাল৷
গত বছর ১৪ ডিসেম্বর সুপ্রিম কোর্ট জানায়, রাফাল যুদ্ধবিমান কেনা নিয়ে প্রশ্ন তোলার কোনও জায়গা নেই৷ রাফাল চুক্তি নিয়ে তদন্তের প্রয়োজন নেই। এই চুক্তিতে আর্থিক দুর্নীতি হয়নি। ১২৬-এর জায়গায় ৩৬টি বিমান কেনা নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে যে প্রশ্ন তোলা হয়েছে তা একেবারেই অনুচিত, রায় দেয় শীর্ষ আদালত। এছাড়া, বিমান কেনার প্রক্রিয়ায় কোনও সমস্যা নেই । তার পাশাপাশি কেন্দ্রের বিরুদ্ধে বাণিক্যিক পক্ষপাতিত্বের যে অভিযোগ উঠেছে তাও ভিত্তিহীন কারণ এর কোনও প্রমাণ পাওয়া যায়নি, জানায় সুপ্রিম কোর্ট।
advertisement
এরপরই রায়ের পুনর্বিবেচনার আর্জি জানিয়ে মামলা করেন প্র্কাত্ন অর্থমন্ত্রী যশবন্ত সিনহা, অরুণ সৌরি ও আইনজীবী প্রশান্ত ভূষণ৷ একটি সর্বভারতীয় সংবাদপত্রে প্রকাশিত হয়, রাফাল চুক্তির সব নথি চুরি হয়ে গিয়েছে৷ সেই সংবাদপত্রের দাবিকে শুনানি চলাকালীন তুলে ধরে সুপ্রিম কোর্ট৷ অ্যাটর্নি জেনারেল ওই সংবাদপত্রের বিরুদ্ধেই অভিযোগ করেন, তারাই রাফাল নথি চুরি করেছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
রাফাল নথি চুরি হয়নি? চাপের মুখে পাল্টি খেলেন অ্যাটর্নি জেনারেল
Next Article
advertisement
West Bengal Opinion Poll: বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
বাংলায় এবার হাড্ডাহাড্ডি লড়াই? কত আসন পেতে পারে তৃণমূল-বিজেপি, News 18-এর তৃতীয় জনমত সমীক্ষায় বড় ইঙ্গিত
  • বাংলায় বিধানসভা ভোটে এবার হাড্ডাহাড্ডি লড়াই?

  • কার দখলে কত আসন, মুখ্যমন্ত্রী হিসেবে কাকে পছন্দ?

  • News 18 জনমত সমীক্ষায় চমকে দেওয়া ইঙ্গিত৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement