advertisement

পঞ্জাবে হিন্দু সংগঠনের নেতাকে মারধর, সিসিটিভি ফুটেজ দেখলে আঁতকে উঠবেন

Last Updated:
#জলন্ধর: হিন্দু সংগঠন ‘পঞ্জাব হিউম্যান রাইটস ফ্রন্ট’-এর প্রধান নেতা শশী শর্মা ও তাঁর ছেলেকে হঠাৎই আক্রমণ করে কয়েকজন আততায়ী ৷ ঘটনাটি ঘটেছে বুধবার দুপুর নাগাদ ৷ সিসিটিভি ফুটেজ অনুযায়ী, প্রায় ১০ থেকে ১২ জন যুবক হঠাৎই আক্রমণ করে নেতা শশী শর্মা ও তাঁর ছেলেকে ৷ মারধর করে তাঁদের দু’জনকে ৷ ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন নেতা শশী শর্মা ও তাঁর ছেলে ৷
খবর অনুযায়ী, বুধবার দুপুর নাগাদ জলন্ধরের বাসস্ট্যান্ডের সামনে ‘পঞ্জাব হিউম্যান রাইটস ফ্রন্ট’-এর অফিসে ঢুকে পড়েন কয়েকজন আততায়ী ৷ হঠাৎই নেতা শশী শর্মা ও তাঁর ছেলের ওপর চড়াও হয় ৷ শুরু করে মারধর ৷ গোটা ঘটনায় গুরুতরভাবে আহত হন শশী শর্মা ও তাঁর ছেলে৷ এলাকার লোকজনের তৎপরতায় আহতদের ভর্তি করা হয় স্থানীয় হাসপাতালে ৷ হঠাৎ কেন এই মারধর? এর নেপথ্যে কারা রয়েছেন, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে তদন্ত চালাচ্ছে জলন্ধর পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
পঞ্জাবে হিন্দু সংগঠনের নেতাকে মারধর, সিসিটিভি ফুটেজ দেখলে আঁতকে উঠবেন
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement