advertisement

Criminals surrender in Uttar Pradesh: এনকাউন্টারের ভয়! যোগীর ভয়ে জব্দ অপরাধীরা, ক্ষমতয় ফিরতেই ৫০ জনের আত্মসমর্পণ

Last Updated:

উত্তর প্রদেশের (Uttar Pradesh) এডিজি আইনশৃঙ্খলা প্রশান্ত কুমার দাবি করেছেন, পঞ্চাশ জন অপরাধী শুধু আত্মসমর্পণই করেনি, বরং অপরাধমূলক কাজ আর না করারও প্রতিশ্রুতি দিয়েছে৷

 Yogi Adityanath
Yogi Adityanath
#লখনউ: গত ১০ মার্চ দ্বিতীয় বারের জন্য ক্ষমতায় এসেছেন যোগী আদিত্যনাথ  (Yogi Adityanath)৷ তার পর দু' সপ্তাহ সবে পার হয়েছে৷ ইতিমধ্যেই উত্তর প্রদেশ (Uttar Pradesh) জুড়ে অন্তত পঞ্চাশ জন দাগী অপরাধী পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে বলে টাইমস অফ ইন্ডিয়ার একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে৷
সূত্রের খবর, এনকাউন্টারের (Encounter) আশঙ্কাতেই আত্মসমর্পণ করছে দুষ্কৃতীরা৷ কারণ প্রথম যোগী সরকারের আমলে উত্তর প্রদেশে একাধিক বার এনকাউন্টার করে অপরাধী, কুখ্যাত মাফিয়াদের মারার অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে৷ এমন কী, পুলিশি হেফাজতে থাকা অপরাধীদেরও এনকাউন্টারে মৃত্যুর ঘটনা ঘটেছে৷
advertisement
advertisement
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে, অনেক অপরাধীই গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে পুলিশের কাছে গিয়ে আত্মসমর্পণ করেছে৷ যে প্ল্যাকার্ডে লেখা ছিল, 'আমি আত্মসমর্পণ করছি, দয়া করে এনকাউন্টার করবেন না৷' যারা আত্মসমর্পণ করছে, তাদের মধ্যে অনেকেই কুখ্যাত অপরাধী এবং তাদের অনেক দিন ধরেই খুঁজছিল পুলিশ৷
গত ১৫ মার্চ অপহরণ এবং তোলাবাজিতে অভিযুক্ত গৌতম সিং নামে এক কুখ্যাত অপরাধী গোন্ডা জেলার ছাপিয়া থানায় গিয়ে আত্মসমর্পণ করে৷ এর তিন দিনের মধ্যে শাহারনপুরের চিলকানা থানায় আত্মসমর্পণ করে আরও ২৩ জন অপরাধী৷
advertisement
এখানেই শেষ নয়, দেওবাঁদ থানায় রীতিমতো মুচলেকা দিয়ে চার জন মদ পাচারকারী জানায়, তারা এই অপরাধ আর রবে না৷ শামলি জেলাতেও গোহত্যায় অভিযুক্ত ১৮ জন দু'টি থানায় আত্মসমর্পণ করে৷ হিমাংশু ওরফে হানি নামে এক দাগী অপরাধী তাকে এনকাউন্টার না করার জন্য গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে সিরসাগঞ্জ থানায় গিয়ে পুলিশের কাছে ধরা দেয়৷
advertisement
উত্তর প্রদেশের এডিজি আইনশৃঙ্খলা প্রশান্ত কুমার দাবি করেছেন, পঞ্চাশ জন অপরাধী শুধু আত্মসমর্পণই করেনি, বরং অপরাধমূলক কাজ আর না করারও প্রতিশ্রুতি দিয়েছে৷ তিনি জানিয়েছেন, ১০ মার্চের পর থেকে এনকাউন্টারে দু' জন অপরাধীর মৃত্যু হয়েছে রাজ্যে৷ আরও দশজনকে গ্রেফতার করা হয়েছে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Criminals surrender in Uttar Pradesh: এনকাউন্টারের ভয়! যোগীর ভয়ে জব্দ অপরাধীরা, ক্ষমতয় ফিরতেই ৫০ জনের আত্মসমর্পণ
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement