advertisement

Rajasthan Bus Accident: ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, রাজস্থানে জীবন্ত দগ্ধ হয়ে মৃত অন্তত ১১

Last Updated:

ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি(Rajasthan Bus Accident)৷

দুর্ঘটনার পরই যাত্রীবাহী বাসটিতে আগুন ধরে যায়৷ Photo-ANI
দুর্ঘটনার পরই যাত্রীবাহী বাসটিতে আগুন ধরে যায়৷ Photo-ANI
#যোধপুর: রাজস্থানের বারমারে মর্মান্তিক পথ দুর্ঘটনা৷ ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের পর আগুন ধরে গেল যাত্রী বোঝাই বাসে৷ যার জেরে জীবন্ত দগ্ধ হয়ে মৃত্যু হল অন্তত এগারো জনের৷ গুরুতর আহত আরও বেশ কয়েকজন (Rajasthan Bus Accident)৷
দ্রুত উদ্ধার কাজ এবং আহতদের চিকিৎসার জন্য জেলাশাসককে নির্দেশ দিয়েছেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট৷ ঘটনায় শোকপ্রকাশ করে মৃতদের ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Narendra Modi)৷
বারমারের পুলিশ সুপার সংবাদসংস্থা এএনআই-কে জানিয়েছেন, বারমারের কাছে পাঁচপাদরা ভিড়ে ঠাসা বাসটির সঙ্গে একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়৷ বারমার যোধপুর হাইওয়ের উপরে এই দুর্ঘটনা ঘটে৷ সংঘর্ষের পর পরই বাসটিতে আগুন ধরে যায়৷ ফলে জীবন্ত দগ্ধ হন বেশ কিছু যাত্রী৷ শেষ খবর পাওয়া পর্যন্ত এগারো জনের মৃত্যু হয়েছে৷ আহতের সংখ্যা কুড়ির বেশি৷ দমকল দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় আগুন নেভায়৷
advertisement
advertisement
শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেন, 'বারমার- যোধপুর হাইওয়ের উপরে বাস- ট্রাক সংঘর্ষে ঘটনায় মানুষের মৃত্যুর খবর খুূবই দুঃখজনক৷ শোকস্তব্ধ পরিবারগুলিকে আমার সমবেদনা জানাই৷ আহতদের দ্রুত সুস্থতা প্রার্থনা করছি৷'
জানা গিয়েছে, এ দিন সকাল দশটা নাগাদ এই ভয়াবহ দুর্ঘটনা ঘটে৷ বাসটি বারমারের দিক থেকে যোধপুরের দিকে যাচ্ছিল৷ ট্রাকটি ভুল লেন দিয়ে উল্টো দিক থেকে বাসটির সামনে চলে আসে৷ যার যেরে মুখোমুখি সংঘর্ষ হয়৷ আগুন লেগে যাওয়ায় প্রথমে উদ্ধারকারীরা বাসটির ভিতরে প্রবেশ করতেও পারেননি৷ ঘটনাস্থল থেকেই এগারো জনের দেহ উদ্ধার হয় বলে টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে দাবি করা হয়েছে৷ গুরুতর আহতদের চিকিৎসার জন্য যোধপুরে পাঠানো হয়েছে৷ বাসটির মালিকানা গুজরাতের একটি বেসরকারি সংস্থার৷ ফলে বাসটিতে ঠিক কতজন যাত্রী ছিলেন, তা স্পষ্ট নয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Rajasthan Bus Accident: ট্রাকের সঙ্গে সংঘর্ষের পর বাসে আগুন, রাজস্থানে জীবন্ত দগ্ধ হয়ে মৃত অন্তত ১১
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement