advertisement

Exit Poll 2023: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের এক্সিট পোল- ছত্তিশগড়ে এগিয়ে কংগ্রেস, তবে লড়াই হাড্ডাহাড্ডি

Last Updated:

Assembly Elections 2023 Exit Poll : ভূপেশ বাঘেলের নেতৃত্বে তৈরি সরকারই নতুন করে ক্ষমতায় ফিরে আসতে পারে বলে মনে করা হচ্ছে এক্সিট পোলে৷ তবে সে রাজ্যে লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি, সে কথা বলাই চলে৷

ফাইল ছবি
ফাইল ছবি
নয়াদিল্লি: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের প্রক্রিয়া শেষ হয়েছে৷ এখন ফল প্রকাশের অপেক্ষা৷ তার আগে বৃহস্পতিবার আসতে শুরু করেছে বুথ ফেরত সমীক্ষার ফল৷ সেখানেই দেখা গিয়েছে, কংগ্রেস ও বিজেপির মধ্যে হতে চলেছে হাড্ডাহাড্ডি লড়াই৷ এক্সিস-মাই ইন্ডিয়ার এক্সিট পোলে দেখা গিয়েছে, সেখানে কোনও দলই সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে না৷ বলা হয়েছে, ৪০ থেকে ৫০টি আসন পেতে চলেছে কংগ্রেস, বিজেপি পেতে পারে ৩৬ থেকে ৪৬টি আসন৷
মাই ইন্ডিয়াতে বলা হয়েছে, এ বার বিজেপির উল্লেখযোগ্য ভাবে বাড়তে পারে মহিলা ভোটারের সংখ্যা৷ কংগ্রেসে বাড়তে পারে পুরুষ ভোটারের সংখ্যা৷ পোল অফ পোলসে বলা হয়েছে, ছত্তিশগড়ে কংগ্রেস পেতে পারে ৪৭টি আসন, বিজেপি পেতে পারে ৪০টি আসন, অন্যরা পেতে পারে তিনটি আসন৷ টিকে ইন্ডিয়া টিভির এক্সিট পোলে বলা হয়েছে, কংগ্রেস পেতে পারে ৪৬ থেকে ৫৬টি আসন, বিজেপি পেতে পারে ৩০ থেকে ৪০টি আসন৷ অন্যরা পেতে পারে ০৩-০৫ আসন৷
advertisement
advertisement
এবিপির এক্সিট পোলে বলা হয়েছে কংগ্রেস পেতে পারে ৪১ থেকে ৫৩টি আসন, বিজেপি পেতে পাতে ৩৬ থেকে ৪৮টি আসন৷ ফলে বিভিন্ন চ্যানেলের রেজাল্টেই স্পষ্ট করে বোঝা যাচ্ছে ছত্তিশগড়ে পাল্লা ভারি হয়ে রয়েছে কংগ্রেসের৷ ভূপেশ বাঘেলের নেতৃত্বে তৈরি সরকারই নতুন করে ক্ষমতায় ফিরে আসতে পারে বলে মনে করা হচ্ছে এক্সিট পোলে৷ তবে সে রাজ্যে লড়াই হচ্ছে হাড্ডাহাড্ডি, সে কথা বলাই চলে৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Exit Poll 2023: পাঁচ রাজ্যে বিধানসভা নির্বাচনের এক্সিট পোল- ছত্তিশগড়ে এগিয়ে কংগ্রেস, তবে লড়াই হাড্ডাহাড্ডি
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement