advertisement

Assam: একসঙ্গে তিনশো পুলিশের চাকরি গেল অসমে! সর্বনাশ ডেকে আনল একই নেশা

Last Updated:

আগামী ১০ মে অসমে বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি৷ তার আগেই এই প্রক্রিয়া হাতে নিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা৷

কলকাতা: অসমে একসঙ্গে তিনশো পুলিশ কর্মীকে স্বেচ্ছাবসর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা৷ অসমের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই পুলিশকর্মীদের প্রত্যেকেই অত্যাধিক মাত্রায় মদ্যপান করেন৷ যার ফলে নিজেদের শারীরিক সক্ষমতা হারিয়েছেন তাঁরা৷
যে তিনশোজনকে চিহ্নিত করে স্বেচ্ছাবসর প্রকল্পের জন্য ভাবা হয়েছে, তাঁদের জায়গায় নতুনদের নিয়োগ করা হবে বলে জানিয়েছেন অসমের মুখ্যমন্ত্রী৷ স্বেচ্ছাবসরের প্রক্রিয়াও ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে৷
অসমের মুখ্যমন্ত্রী নিজেই রাজ্যের স্বরাষ্ট্র দফতরের দায়িত্বে রয়েছেন৷ তিনি জানিয়েছেন, পুলিশ বাহিনীকে আরও দক্ষ করে তুলতেই যাঁদের শারীরিক সক্ষমতা কম এবং যাঁদের শারীরিক ওজন মাত্রাতিরিক্ত, তাঁদের সরিয়ে নতুনদের নিয়োগ করা হবে৷
advertisement
advertisement
আগামী ১০ মে অসমে বিজেপি সরকারের দ্বিতীয় বর্ষপূর্তি৷ হাতে নিয়েছেন হিমন্ত বিশ্বশর্মা৷ তাঁর দাবি, এতদিন অন্যান্য চাকরির ক্ষেত্রে ভিআরএস বা স্বেচ্ছাবসরের সুযোগ ছিল৷ এবার প্রথমবার সরকারি চাকরির ক্ষেত্রেও তা প্রয়োগ করা হবে৷
advertisement
মুখ্যমন্ত্রী জানিয়েছেন, যে পুলিশকর্মীরা স্বেচ্ছাবসর গ্রহণ করবেন তাঁরাও কর্মজীবনের পুরো বেতনই পাবেন৷ গত বৃহস্পতিবার অসম পুলিশের ডিজিপি এবং অন্যান্য উচ্চপদস্থ আধিকারিকদের সঙ্গে বৈঠক করেন হিমন্ত বিশশ্বর্মা৷ সেই বৈঠকেই তিনি নির্দেশ দেন, যাঁদের শারীরিক সক্ষমতা নেই, সেরকম কাউকেই যেন পুলিশে রাখা না হয়৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Assam: একসঙ্গে তিনশো পুলিশের চাকরি গেল অসমে! সর্বনাশ ডেকে আনল একই নেশা
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement