advertisement

West Bengal Name Change Controversy: কেরল হল কেরলম, এবার কি পশ্চিমবঙ্গেরও নাম বদল! কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব?

Last Updated:

এ দিনই কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে কেরলের নাম বদল করে কেরলম রাখার প্রস্তাবে সায় দেওয়া হয়েছে৷

পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী বৈষ্ণব?
পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী বৈষ্ণব?
বিধানসভা নির্বাচনের আগে কেরলের নাম বদলের প্রস্তাবে অনুমোদন দিয়ে দিল কেন্দ্রীয় মন্ত্রিসভা৷ কেরল বিধানসভার পাঠানো সর্বসম্মত প্রস্তাবেই সায় দিল কেন্দ্রীয় সরকার৷ এ দিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন৷
কেরলের মতো পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাবও প্রায় ৮ বছর ধরে কেন্দ্রের অনুমোদনের অপেক্ষায় রয়েছে৷ কেরলের মতো পশ্চিমবঙ্গের নাম বদলের প্রস্তাবে কেন্দ্রীয় সরকার কোনও সিদ্ধান্ত নিয়েছে কি না অথবা আগামী দিনে কোনও পদক্ষেপ করা হবে কি না, এ দিন সেই প্রশ্ন করা হয়েছিল অশ্বিনী বৈষ্ণবকে৷ তবে একাধিকবার প্রশ্ন করা সত্ত্বেও পশ্চিমবঙ্গের নাম বদলের বিষয়টি এড়িয়ে যান কেন্দ্রীয় রেলমন্ত্রী৷ অশ্বিনী বৈষ্ণব শুধু বলেন, আজকে মন্ত্রিসভার বৈঠকে যা সিদ্ধান্ত হয়েছে, সেটুকুই জানাতে এসেছি।
advertisement
নাম বদলের কী প্রস্তাব পাঠিয়েছিল রাজ্য?
রাজ্যের বর্তমান সরকার ২০১৬ সালে প্রথমবার পশ্চিমবঙ্গের নাম বদল করে বাংলা (বাংলায় ‘বাংলা’, ইংরেজিতে ‘Bengal’, হিন্দিতে ‘Bangal’) করার জন্য বিধানসভায় প্রস্তাব নিয়ে আসে৷ সেই প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হওয়ার পর তা কেন্দ্রের অনুমোদনের জন্য পাঠায় রাজ্য৷
advertisement
যদিও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক থেকে রাজ্যকে তিন ভাষায় তিনটি ভিন্ন ভিন্ন নামের পরিবর্তে একটিই নাম রাখার পরামর্শ দেওয়া হয়৷ সেই মতো ২০১৮ সালে ফের রাজ্য বিধানসভায় রাজ্যের নাম সব ভাষাতেই বাংলা রাখার প্রস্তাব সর্বসম্মতিক্রমে পাস হয়৷ এর পর সেই প্রস্তাব অনুমোদনের জন্য পাঠানো হয়৷ তার পর থেকে অবশ্য নাম বদলের এই প্রস্তাব নিয়ে আর নাড়াচাড়া করেনি কেন্দ্র৷
advertisement
পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কী যুক্তি ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের?
পশ্চিমবঙ্গের নাম বদলে তিন ভাষায় বাংলা, বঙ্গাল ও বেঙ্গল করার প্রস্তাব কেন্দ্রীয় সরকারের কাছে পাঠানো হয়েছিল। কিন্তু তিন ভাষায় আলাদা আলাদা নামের বদলে একটিই নাম রাখার পরামর্শ দিয়েছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক।
বাংলা ভাষায় ‘ওয়েস্ট বেঙ্গল’-কে পশ্চিমবঙ্গ বলা হলেও বর্তমানে সংবিধানের প্রথম তফসিলে রাজ্যের নাম ‘ওয়েস্ট বেঙ্গল’-ই রয়েছে। সংবিধানে একটি রাজ্যের নাম একটিই থাকে। সেই কারণে নতুন নামকরণে ‘বাংলা’-র নাম ইংরেজিতে অনুবাদ করে ‘বেঙ্গল’ হলে, সেই যুক্তিতে উত্তরপ্রদেশকে ইংরেজিতে নর্থ প্রদেশ বলতে হয়।
advertisement
স্বরাষ্ট্র মন্ত্রকের কর্তাদের যুক্তি ছিল, রাজ্যের নাম ইংরেজিতে অনুবাদ না করে সেই নামের উচ্চারণই ইংরেজিতে বানান করে লেখা উচিত। আসল উচ্চারণ ও ইংরেজি বানানের অসঙ্গতি দূর করতেই ‘ওড়িশা’-র নাম বদল হয়েছে। আগে ইংরেজিতে ‘ওড়িস্সা’(Orissa) লেখা হত। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে তাই পরামর্শ দেওয়া হয়, ইংরেজি, হিন্দি এবং বাংলা ভাষায় একটাই নাম ঠিক করতে।
advertisement
স্বরাষ্ট্রমন্ত্রকের পরামর্শ রাজ্য মেনে নিলেও পশ্চিমবঙ্গের নাম বদল নিয়ে কেন্দ্রীয় সরকার যে এখনই কিছু ভাবছে না, তা এ দিন বিষয়টি এড়িয়ে গিয়ে স্পষ্ট করে দিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব৷
সহ প্রতিবেদন- মৈত্রেয়ী ভট্টাচার্য
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
West Bengal Name Change Controversy: কেরল হল কেরলম, এবার কি পশ্চিমবঙ্গেরও নাম বদল! কী বললেন কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব?
Next Article
advertisement
Kerala Name Change: বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
বিধানসভা ভোটের আগে কেরল হল কেরলম! নাম বদলের প্রস্তাবে অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার
  • বিধানসভা ভোটের আগে কেরলের নাম বদলের প্রস্তাবে সায় কেন্দ্রের৷

  • রাজ্যের নাম কেরলম করার প্রস্তাব অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার৷

  • কেরল বিধানসভার প্রস্তাবে সায় দিল কেন্দ্র৷

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement