advertisement

২০১৫ ও ১৬ আর্থিক বছরে রিটার্ন জমা দেয়নি ৬৭.৫৪ লক্ষ মানুষ, কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার

Last Updated:

আয়কর বিভাগের তথ্য অনুযায়ী ২০১৫ ও ১৬ আর্থিক বছরে ৬৭.৫৪ লক্ষ মানুষ তাদের রিটার্ন দেননি ৷ আইটি দফতরের তরফে জানানো হয়েছে এই ব্যক্তিরা এই বছর বিপুল অঙ্কের লেনদেন করেছেন কিন্তু তার জন্য রিটার্ন জমা দেননি ৷

#নয়াদিল্লি: আয়কর বিভাগের তথ্য অনুযায়ী ২০১৫ ও ১৬ আর্থিক বছরে ৬৭.৫৪ লক্ষ মানুষ তাদের রিটার্ন দেননি ৷ আইটি দফতরের তরফে জানানো হয়েছে এই ব্যক্তিরা এই বছর বিপুল অঙ্কের লেনদেন করেছেন কিন্তু তার জন্য রিটার্ন জমা দেননি ৷
রিটার্ন জমা যারা করেননি তাদের খোঁজ ইতিমধ্যেই শুরু করে দেওয়া হয়েছে ৷
CBDT তরফে জানানো হয়েছে, ৬৭.৫৪ লক্ষ জনকে শনাক্ত করা হয়েছে যারা ২০১৫ ও ১৬ আর্থিক বছরে রিটার্ন জমা দেয়নি ৷ তাদের আয়ের উপর এবার কড়া নজর রাখছে আয়কর বিভাগ ৷ বার্ষিক সূচনা রিটার্ন, কেন্দ্রীয় সূচনা শাখা ও টিডিএস-টিসিএস ডেটাবেসে এই ব্যক্তিদের সম্বন্ধে তথ্য পাওয়া গিয়েছে ৷
advertisement
advertisement
কেন্দ্র সরকার সমস্ত দেশবাসীকে তাদের আয় ঘোষণা করে কর দেওয়ার কথা জানিয়েছেন ৷ এরপর থেকে যারা বিপুল অঙ্কের লেনদেন করেছে এবছর কিন্তু যারা রির্টান জমা দেননি তাদর শনাক্ত করা হচ্ছে ৷
কালো টাকা রুখতে নোট বাতিলের পদক্ষেপ নেন প্রধানমন্ত্রী মোদি ৷ এরপর থেকেই দেশের বিভিন্ন জায়গা থেকে কালো টাকা উদ্ধার করেছে আয়কর বিভাগ ৷
advertisement
কালো টাকার মালিকদের বিরুদ্ধে প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনা নিয়ে এসেছিল কেন্দ্র ৷ যাদের কাছে অঘোষিত টাকা রয়েছে তাদের কর, জরিমানা, সার্চাজের মাধ্যমে ৫০ শতাংশ দিয়ে কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে এই যোজনার মাধ্যমে ৷
পাশাপাশি ২৫ শতাংশ টাকা কোন সুধ ছাড়া এই যোজনায় চারবছরের জন্য জমা রাখতে হবে ৷ আয়কর বিভাগের তরফে জানানো হয়েছে, আপনার ঘোষিত আয়ের কর দেওয়ার জন্য পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোটে ৩০ ডিসেম্বর পর্যন্ত কর জমা দেওয়া যাবে এই যোজনায় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
২০১৫ ও ১৬ আর্থিক বছরে রিটার্ন জমা দেয়নি ৬৭.৫৪ লক্ষ মানুষ, কড়া পদক্ষেপ নিতে চলেছে সরকার
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement