advertisement

Tragic Incident: ঝগড়ার পর রেললাইনে চরম সিদ্ধান্ত! শিশুসন্তানকে কোলে নিয়ে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন দম্পতি

Last Updated:

Tragic Incident:তদন্তকারীরা জানতে পেরেছেন আত্মহত্যার আগে ওই দম্পতির মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়৷ বাড়িতে ঝগড়ার জন্য শ্রীরামুলুর ঠাকুমা তাঁদের তিরস্কার করেন৷

আত্মহত্যার আগে ওই দম্পতির মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়
আত্মহত্যার আগে ওই দম্পতির মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়
বেঙ্গালুরু: মর্মান্তিক ঘটনায় সপরিবারে আত্মঘাতী হলেন এক দম্পতি৷ এই ঘটনা অন্ধ্রপ্রদেশের৷ প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে মালগাড়ির সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন তাঁরা৷ রবিবার সকাল ১১ নাগাদ কাড়াপা রেলস্টেশনে এই ঘটনা ঘটে৷
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন দুধের শিশু-সহ দম্পতি দাঁড়িয়েছিলেন রেললাইনে৷ সে সময় ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন হয়ে যান সকলে৷ ঘটনার অভিঘাত এতটাই তীব্র ছিল, রেললাইনের উপর পড়ে থাকে তাঁদের দেহের অংশ৷ ঘটনাস্থলে পুলিশ এসে দেহাংশ হাসপাতালে পাঠায় ময়নাতদন্তের জন্য৷ প্রাথমিক তদন্তে জানা গিয়েছে নিহতদের পরিচয়৷ প্রাণ হারিয়েছেন শ্রীরামুলু (৩৫), শিরিসা (৩০) এবং তাঁদের দেড় বছরের শিশুসন্তান ঋত্বিক৷
advertisement
আরও পড়ুন : বিরল ফুসফুসের ক্যানসারের সঙ্গে লড়াই শর্মিলা ঠাকুরের…কন্যা সোহার কথায় ফিরল সেই যন্ত্রণার স্মৃতি
তদন্তকারীরা জানতে পেরেছেন আত্মহত্যার আগে ওই দম্পতির মধ্যে তীব্র বাকবিতণ্ডা হয়৷ বাড়িতে ঝগড়ার জন্য শ্রীরামুলুর ঠাকুমা তাঁদের তিরস্কার করেন৷ কিন্তু তাতে হিতে বিপরীত হয়৷ রাগের চোটে বাড়ি ছেড়ে বেরিয়ে যান স্বামী-স্ত্রী৷ তার পরই রেললাইনে গিয়ে সপরিবারে আত্মঘাতী হন৷
advertisement
advertisement
এদিকে স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দম্পতি বাড়ি ছেড়ে চলে যাওয়ার পরে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয় শ্রীরামুলুর ঠাকুমাও৷ শিশুসন্তান-সহ দম্পতির আত্মহত্যার কারণ জানতে তদন্ত চলছে৷
Disclaimer: If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata)
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tragic Incident: ঝগড়ার পর রেললাইনে চরম সিদ্ধান্ত! শিশুসন্তানকে কোলে নিয়ে ট্রেনের ধাক্কায় ছিন্নভিন্ন দম্পতি
Next Article
advertisement
Rahul Arunoday Banerjee: "রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
"রাহুল আর ফিরবে না, অন্তত ছেলে জানুক বাবার মৃত্যু কীভাবে হল", প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, শনিবার FIR করবে আর্টিস্ট ফোরাম
  • শনিবার, রিজেন্ট পার্ক থানায় দুপুর ২ টোর পর FIR করবে আর্টিস্ট ফোরাম

  • প্রশ্ন একটাই, অভিনেতা রাহুলের মৃত্যুর মূল কারণ কী?

  • শনিবার, ‘জাস্টিস ফর রাহুল’-র মিছিলে হাঁটবেন না আর্টিস্ট ফোরামের সদস্যরা

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement