advertisement

Social Media Ban: কর্ণাটকের পথে এবার অন্ধ্রপ্রদেশ... ১৩ বছরের কমবয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ ঘোষণা করলেন চন্দ্রবাবু নাইডু

Last Updated:

Andhra Pradesh Bans Social Media for Children Below 13: শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহার নিয়ন্ত্রণ করা নিয়ে উপাচার্যদের মতামতও চান কর্ণাটকের মুখ্যমন্ত্রী৷ উপাচার্যদের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া জানান, এ বিষয়ে তাঁদের মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ কারণ অনেক শিশুই সোশ্যাল মিডিয়া ব্যবহারের সূত্রে মাদকের ফাঁদে পড়ছে বলে অভিযোগ করেন সিদ্দারামাইয়া৷

বিরাট ঘোষণা চন্দ্রবাবুর
বিরাট ঘোষণা চন্দ্রবাবুর
অমরাবতী: ১৩ বছরের কম বয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ করা হবে, জানালেন অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী এন চন্দ্রবাবু নাইডু। শুক্রবার ঘোষণা তিনি করেন, নীতিটি আগামী ৯০ দিনের মধ্যে পর্যায়ক্রমে বাস্তবায়িত হবে। রাজ্য সরকার ১৩ থেকে ১৬ বছর বয়সী কিশোর-কিশোরীদের জন্য এই নিষেধাজ্ঞা আরও বাড়ানো উচিত কিনা তা বিবেচনা করছে।
ইতিমধ্যে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করতে চলেছে কর্ণাটক৷ শুক্রবার এমনই ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া৷ সিদ্দারামাইয়া জানিয়েছেন, শিশুদের মধ্যে মোবাইল ব্যবহারের নেতিবাচক প্রভাব বৃদ্ধির প্রবণতা দিন দিন বাড়ছে৷ তাই রাজ্যে ১৬ বছরের কম বয়সীদের সোশ্যাল মিডিয়া ব্যবহারের উপরে নিষেধাজ্ঞা জারি করা হচ্ছে৷ গোটা দেশের মধ্যে কর্ণাটকই প্রথম রাজ্য যারা শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যহারের উপরে সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করল৷ এর আগে গোয়া এবং অন্ধ্রপ্রদেশ সরকারও একই ধরনের পদক্ষেপ করার কথা ভেবে দেখা হচ্ছে বলে জানিয়েছিল৷ যদিও কর্ণাটকই প্রথম রাজ্য হিসেবে এই সিদ্ধান্ত কার্যকর করল৷
advertisement
advertisement
এই ধরনের পদক্ষেপ করার কথা গত কয়েক সপ্তাহ ধরেই বিবেচনা করছিল কর্ণাটক সরকার৷ এমন কি, ১৬ বছরের নীচে স্কুল এবং কলেজ পড়ুয়াদের মোবাইল ব্যবহারের উপরেও নিষেধাজ্ঞা জারি করা নিয়েও ভাবনাচিন্তা শুরু করেছিল কর্ণাটক সরকার৷ এই সিদ্ধান্ত ঘোষণার আগে শিশু এবং স্কুল পড়ুয়াদের মধ্যে মোবাইলের মাত্রাতিরিক্ত আসক্তি এবং কুপ্রভাব নিয়েও উদ্বেগ প্রকাশ করেন সিদ্দারামাইয়া৷ তিনি দাবি, মোবাইলের আসক্তি শিশুদের আচরণ, পড়াশোনা এবং মানসিক স্বাস্থ্যের উপরে ক্ষতিকারক প্রভাব ফেলছে৷ শুধু তাই নয়, মোবাইলের মাধ্যেই মাদকাসক্তির দিকেও ঝুঁকছে শিশু এবং স্কুলপড়ুয়ারা৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Social Media Ban: কর্ণাটকের পথে এবার অন্ধ্রপ্রদেশ... ১৩ বছরের কমবয়সী শিশুদের জন্য সোশ্যাল মিডিয়া নিষিদ্ধ ঘোষণা করলেন চন্দ্রবাবু নাইডু
Next Article
advertisement
বয়সে বড় প্রেমিকা, সিনেমা হলের কেবিনে যুগলের বিষপান... কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু দু'জনেরই
বয়সে বড় প্রেমিকা, সিনেমা হলের কেবিনে যুগলের বিষপান... কয়েক ঘণ্টার ব্যবধানে মৃত্যু দু'জনের
  • তিন বছরের প্রেমে পরিবারের অমত

  • চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যুগল

  • হাসপাতালে নিয়ে যাওয়ার পরও বাঁচানো যায়নি তাদের

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement