advertisement

Anant Ambani-Radhika Merchant's Pre-Wedding Festivities: রাত পোহালেই 'ডি-ডে', অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে জামনগর পৌঁছলেন সুহানা-আরিয়ান, দেখুন ভিডিও

Last Updated:

রাত পোহালেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট-এর প্রাক-বিবাহ অনুষ্ঠান। কাউন্ডডাউন শুরু হয়ে গিয়েছে। ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে রাজকীয় উদযাপন

Suhana Khan, Aryan Khan Papped In Jamnagar For Anant Ambani-Radhika Merchant's Pre-Wedding Festivities
Suhana Khan, Aryan Khan Papped In Jamnagar For Anant Ambani-Radhika Merchant's Pre-Wedding Festivities
গুজরাত: রাত পোহালেই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির কনিষ্ঠ পুত্র অনন্ত আম্বানি এবং শিল্পপতি বীরেন মার্চেন্টের মেয়ে রাধিকা মার্চেন্ট-এর প্রাক-বিবাহ অনুষ্ঠান। কাউন্ডডাউন শুরু হয়ে গিয়েছে। ১ মার্চ থেকে ৩ মার্চ পর্যন্ত চলবে রাজকীয় উদযাপন। গুজরাতের জামনগরে এখন চাঁদের হাট । শুধু বলিউড নয়, হলিউড থেকেও বহু তারকা সামিল হয়েছেন অনন্ত-রাধিকার শুভদিনে।
ইতিমধ্যেই জামনগরে উপস্থিত হয়েছেন সপরিবারে শাহরুখ খান। স্ত্রী গৌরি, ছেলে আরিয়ান ও মেয়ে সুহানাকে নিয়ে আনন্দে মেতে উঠেছেন কিং খান। বৃহস্পতিবার সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার হয়েছে, যেখানে দেখা যাচ্ছে, একটি চোখ-ধাঁধানো গাড়ি এগিয়ে চলেছে অনুষ্ঠানের ভেন্যুর দিকে। গাড়ির পিছনের সিটে বসে শাহরুখ ও গৌরি। কিং খানের পরণে কালো শার্ট, চোখে কালো গ্লেয়ার। গাড়ির সামনের সিটে বসে সুহানা ও আরিয়ান। সুহানাও বেছেছেন কালো পোশাক, চোখে কালো সানগ্লাস। বলা বাহুল্য, ভিডিওটি ভাইরাল হতে সময় নেয়নি।
advertisement
দেখুন ভিডিওটি–
advertisement
advertisement
বুধবার জনপ্রিয় আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন পপ-গায়িকা রিহানাও হাজির হয়েছেন জামনগর-এ। ৯ বার গ্র্যামি বিজেতা রিহানা ও তাঁর দল-কে দেখা যায় এয়ারপোর্টের বাইরে বার হতে। অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে পারফর্ম করবেন রিহানা।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Anant Ambani-Radhika Merchant's Pre-Wedding Festivities: রাত পোহালেই 'ডি-ডে', অনন্ত-রাধিকার প্রাক-বিবাহ অনুষ্ঠানে জামনগর পৌঁছলেন সুহানা-আরিয়ান, দেখুন ভিডিও
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement