advertisement

গাড়ি না থামানোয় ‘অ্যাপেল’ কর্মীকে গুলি করল পুলিশ, ১ কোটি ক্ষতিপূরণ দাবি স্ত্রীর

Last Updated:

বিবেকের পরিবার তাঁর মরদেহ সৎকার করতে অস্বীকার করেছে ৷ কল্পনার অভিযোগ, কীভাবে পুলিশ একজন নিরীহ মানুষকে মেরে ফেলতে পারে ?

#লখনউ: গাড়ি না থামানোয় চলল গুলি ৷ মৃত্যু হল এক ‘অ্যাপেল’ কর্মীর ৷ ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশেরগোমতী নগর এলাকায় ৷
সূত্রে খবর, শুক্রবার রাতে অভিজাত গোমতী নগরে নিজের এসইউভি-তে করে যাচ্ছিলেন বিবেক তিওয়ারি নামে ‘অ্যাপেল’-এর ওই কর্মী ৷ তাঁর সঙ্গে ছিলেন এক মহিলা সহকর্মীও ৷ সেই সময় ওই এলাকায় কর্তব্যরত ছিলেন প্রশান্ত চৌধুরি নামের এক পুলিশ অফিসার ৷ প্রথামাফিক তল্লাশির কাজে তিওয়ারিকে গাড়ি থামানোর নির্দেশ দেন পুলিশ অফিসার ৷ কিন্তু গাড়ি থামানো বদলে আরও গতি বাড়িয়ে দেন বিবেক ৷ তখনই পিস্তল দিয়ে গুলি করেন প্রশান্ত ৷ গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন বিবেক ৷ রাস্তার পাশে রাখা পুলিশ অফিসারের মোটর সাইকেলে ধাক্কা খায় তাঁর গাড়ি ৷ সঙ্গে সঙ্গে স্থানীয় লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয় বিবেককে ৷ সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা ৷ স্ত্রী আর দুই মেয়ে রয়েছে বিবেকের ৷
advertisement
এরপর প্রশান্ত চৌধুরি ও সন্দীপ কুমারের বিরুদ্ধে এফআইআর করা হয় ৷ তাঁদের গ্রেফতার করা হয়েছে ৷
advertisement
বিবেকের স্ত্রী কল্পনা জানান, ‘‘ওই দিন নতুন ফোনের লঞ্চ পার্টি ছিল ৷ আমার স্বামী রাত দেড়টা নাগাদ আমাকে ফোন করে জানান, এক কলিগকে বাড়িতে ড্রপ করে ফিরে আসবেন তিনি ৷ এখন স্বামীর বদলে এল তাঁর মরদেহ ৷’’
advertisement
বিবেকের পরিবার তাঁর মরদেহ সৎকার করতে অস্বীকার করেছে ৷ কল্পনার অভিযোগ, কীভাবে পুলিশ একজন নিরীহ মানুষকে মেরে ফেলতে পারে ? ঘটনার সিবিআই তদন্ত দাবি করেছেন কল্পনা ৷ পাশাপাশি, মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের কাছে ১ কোটি টাকা ক্ষতিপূরণ, সরকারি চাকরিও চেয়েচেন তিনি ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
গাড়ি না থামানোয় ‘অ্যাপেল’ কর্মীকে গুলি করল পুলিশ, ১ কোটি ক্ষতিপূরণ দাবি স্ত্রীর
Next Article
advertisement
TMC: মুকুল রায়ের পর ফেলানি বসাক! রাইটার্স বিল্ডিংয়ে মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা, চিনুন তাঁকে
মুকুল রায়ের পর ফেলানি বসাক! মমতার আন্দোলনের অন্যতম মুখ, প্রয়াত নদিয়ার 'এই' বীরাঙ্গনা
  • নদিয়ার শান্তিপুরের আন্দোলনের অন্যতম মুখ ফেলানি বসাকের মৃত্যু।

  • ১৯৯৩ সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আন্দোলনে অংশ নিয়েছিলেন।

  • ফেলানি বসাকের মেয়ের ধর্ষকদের শাস্তির দাবি আজও পূরণ হয়নি।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement