advertisement

#AmritsarTrainAccident: তু-তু ম্যায় ম্যায় করার সময় নয় এখন, চার সপ্তাহ পরই প্রকাশ্যে আসবে দায়ী কে ?

Last Updated:
#পঞ্জাব: প্রায় ১৬ ঘণ্টা পর অবশেষে শনিবার বিকেলে ঘটনাস্থলে পৌঁছলেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং ৷ ট্রেন দুর্ঘটনার পরবর্তী পরিস্থিতি ঠিক কি ? এই রেল দুর্ঘটনার দায় কার ? সেই বিষয়ে তদন্তের নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী ৷
দুর্ঘটনার ১৬ ঘণ্টা কেটে গেলেও কেন মুখ্যমন্ত্রী আসছেন না ? সেই নিয়ে জল্পনা তৈরি হয়েছিল ৷ শনিবার সকালে ইজরায়েল সফর শেষে ফিরে সেই সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং বলেন, তু-তু ম্যায় ম্যায় করার সময় এখন নয় ৷ ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্ত হবে ৷ রিপোর্ট আসতে ৪ সপ্তাহ সময় লাগবে ৷ এরপরই দোষীদের উপযুক্ত শাস্তি দেওয়া হবে ৷
advertisement
মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘দুর্ঘটনাটির সময় আমি অমৃতসরে ছিলাম না ৷ তাই এই বিষয়ে এখনই কোনও মন্তব্য করা ঠিক নয় ৷ কিন্তু আমি এখন চলে এসেছি ৷ তবে, ঘটনাস্থলে আমার নিরাপত্তারক্ষীদের নিয়ে গেলে উদ্ধারকাজ ব্যাহত হতে পারে ৷ যথাযথ পদ্ধতিতে এই সমস্ত পরিস্থিতির মোকাবিলা করা উচিত ৷’
advertisement
advertisement
পঞ্জাবের মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং আজই পৌঁছেছেন ঘটনাস্থলে ৷ এরপরই পরিস্থিতি খতিয়ে দেখতে দুর্ঘটনাস্থলে আসেন পঞ্জাবের কংগ্রেসের প্রেসিডেন্ট এবং গুরুদাসপুর সাংসদ সুনীল জাখার ৷ নয়াদিল্লি থেকে স্পেশাল ফ্লাইটে অমৃতসর পৌঁছান তিনি ৷ জেলা প্রশাসনের বরিষ্ঠ অফিসার, ক্যাবিনেট মিনিস্টার এবং কংগ্রেসের আইনজীবীদের সঙ্গে বৈঠকের দিন স্থির করেন সুনীল ৷ সেই বৈঠকেই দুর্ঘটনাটি সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হবে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
#AmritsarTrainAccident: তু-তু ম্যায় ম্যায় করার সময় নয় এখন, চার সপ্তাহ পরই প্রকাশ্যে আসবে দায়ী কে ?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement