advertisement

মহাত্মা গান্ধি একজন চালাক ব্যবসায়ী ছিলেন, মন্তব্য অমিত শাহর

Last Updated:

মহাত্মা গাঁন্ধি একজন ‘চতুর বানিয়া’ ছিলেন বলে মন্তব্য করেন বিজেপি সভাপতি অমিত শাহ ৷

#রায়পুর: শুক্রবার ছত্তিশগঢ় সফরে গিয়ে ফের কংগ্রেসের বিরুদ্ধে সরব হলেন বিজেপি প্রেসিডেন্ট অমিত শাহ ৷ জানালেন কংগ্রেসের কখনই সুনির্দিষ্ট কোনও নীতিই ছিল না ৷ দেশের স্বাধীনতার জন্য কংগ্রেস ছিল কেবল একটি প্ল্যাটফর্ম ৷ কোনও আদর্শের ওপর ভিত্তি করে গড়ে ওঠেনি কংগ্রেস ৷ স্বাধীনতার জন্য বিভিন্ন আর্দশের মানুষ- দক্ষিণপন্থী থেকে বামপন্থী, সমাজবাদী ও কমিউনিস্ট কংগ্রেসে সামিল হয়েছিল ৷
এর পাশাপাশি এদিন জাতির জনক মহাত্মা গান্ধিকে নিয়েও মন্তব্য করেছেন তিনি ৷ বলেছেন মহাত্মা গান্ধি ‘চতুর বানিয়া’ ছিল ৷ তাঁর দূরদৃষ্টি ছিল ৷ তিনি খুব ভালো করে জানতেই ভবিষ্যতে কী হতে চলেছে ৷ কংগ্রেস দলের দুর্বল দিক কোনগুলি তাও স্পষ্ট ছিল গান্ধির কাছে তাই স্বাধীনতার পর কংগ্রেস ভেঙে দেওয়ার কথা বলেছিলেন ৷ তবে সেই সময় তা না হলেও এখন কিছু লোক তা সম্পন্ন করছে ৷ যে দলের কোনও আর্দশ নেই সেই দলের দেশ বা সরকার চালানোর কোনও যোগ্যতাই নেই ৷
advertisement
তার এই মন্তব্যের জেরে বিতর্ক সৃষ্টি হয়েছে৷ তীব্র প্রতিবাদ জানিয়েছে কংগ্রেস ৷ মহাত্মা গাঁন্ধি সম্পর্কে মন্তব্যের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও অমিত শাহকে ক্ষমা চাইতে হবে বলেও দাবি জানিয়েছে কংগ্রেস।
advertisement
অমিত শাহের মন্তব্য নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘মহাত্মা গান্ধি আমাদের দেশের আইকন ৷ এদের বিষয়ে মন্তব্য করার সময় আমাদের দায়িত্ব তাদের সম্মান দেখানো ৷ আমাদের ভাষা নিয়ে সংযত হওয়া উচিৎ ৷ ক্ষমতায় থাকা মানে এটা নয় যে আমরা যা ইচ্ছে বলতে পারি ৷ গান্ধিজি সম্বন্ধে করা এই মন্তব্যে আমরা খুব দু:খিত ও শোকাহত ৷’
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মহাত্মা গান্ধি একজন চালাক ব্যবসায়ী ছিলেন, মন্তব্য অমিত শাহর
Next Article
advertisement
Actor Piyush Mishra on Alcoholism: "মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
"মাঝ রাতে মেয়েদের অশ্লীল ফোন করতাম", জীবনে মদ্যপানের কালো অধ্যায় তুলে ধরলেন অভিনেতা পীযূষ মিশ্র
  • মদ্যপানের ফলে অভিনেতার ব্যক্তিগত ও পেশাগত জীবন গভীরভাবে প্রভাবিত হয়

  • পীযূষ মিশ্র মদের আসক্তিকে একটি “মারাত্মক রোগ” হিসেবে বর্ণনা করেছেন

  • তবে তিনি কখনও মদ্যপান করে অভিনয় করিনি, কিংবা মাতাল হয়ে শুটিং সেটেও যাননি

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement