advertisement

অবশেষে JNU-র ক্যাম্পাসে ঢুকল পুলিশ, ২৩ জন আহত ছাত্রছাত্রীকে ভর্তি করা হল হাসপাতালে

Last Updated:
#নয়াদিল্লি: বারবারই দিল্লি পুলিশের নিষ্ক্রিয়তার অভিযোগ উঠছিল জেএনইউ-র ঘটনার পর ৷ অবশেষে ঘণ্টা তিনেক পর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস নিজেদের নিয়ন্ত্রণে নিল দিল্লি পুলিশ ৷ ক্যাম্পাসের ভিতর ফ্ল্যাগ মার্চ শুরু করে তাঁরা ৷ বন্ধ করে দেওয়া হয় JNU-র মূল গেট বা নর্থ গেট ৷ অন্যদিকে দিল্লি পুলিশের সদর দফতরের সামনে ছাত্রছাত্রীদের বিশাল জমায়েত বিক্ষোভ দেখাতে শুরু করেছে ৷ গোটা ঘটনার সাম্প্রতিক পরিস্থিতি জানতে চেয়ে রিপোর্ট চেয়েছে মানবাধিকার দফতর ৷ দিল্লি পুলিশ কমিশনারের সঙ্গে কথা বলে JNU-র পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ৷
advertisement
advertisement
রবিবার সন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দিল্লির জওহরলাল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ও তিনটি হস্টেলে ঢুকে তাণ্ডব চালায় একদল দুষ্কৃতি ৷ হামলায় মাথা ফেটেছে ছাত্র ইউনিয়নের সভানেত্রী ঐশী ঘোষের ৷ গুরুতর আহত আধ্যাপিকা সুচরিতা সেনও ৷ তাঁদের এআইআইএমএস-এ ভর্তি করা হয়েছে ৷ আহত আরও ২৩জন ছাত্রছাত্রীকে এআইআইএমএস এবং সফদরজঙ্গ হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে ৷
advertisement
advertisement
প্রত্যক্ষদর্শী ছাত্ররা জানিয়েছেন, মুখে কালো কাপড় ঢাকা জনা পঞ্চাশেক দুষ্কৃতী অতর্কিতে হামলা চালায় ক্যাম্পাসে ৷ ভয় পেয়ে ছাত্রছাত্রীরা তখন এক অধ্যাপককে ফোন করে সাহায্য চান ৷ স্টুডেন্টস ইউনিয়নের সহ-সভাপতি শাকেত মুন জানান, দুষ্কৃতীরা প্রতিটি ঘরে ঢুকে ছাত্রছাত্রদের এলোপাথারে মারতে থাকে ৷ শাকেত অভিযোগ করেন, নিরাপত্তারক্ষীরা নীরব দর্শকের ভূমিকা পালন করছিলেন ৷ ফলে বাধাহীন ভাবেই এরপর হস্টেলে ঢুকে পড়ে দুষ্কৃতীরা ৷ বড় বড় পাথর ছুঁড়তে থাকে ৷ কয়েকটি গাড়ি পার্ক করা ছিল হস্টেলের বাইরে ৷ সেগুলিও ভেঙে দেয় তারা ৷ যে অধ্যাপকরা ছাত্রদের বাঁচাতে আসেন তাঁদেরও মারধর করা হয় ৷
advertisement
কিন্তু গোটা ঘটনাতেই বারবার প্রশ্ন ওঠে পুলিশের ভূমিকা নিয়ে ৷ কেন নিরস্ত্র ছাত্রদের উপর হামলা হওয়ার পরেও কার্যত নীরব দর্শকের ভূমিকা নিল দিল্লি পুলিশ, তা নিয়ে প্রশ্ন তুলছেন ছাত্রছাত্রীরা ৷
advertisement
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অবশেষে JNU-র ক্যাম্পাসে ঢুকল পুলিশ, ২৩ জন আহত ছাত্রছাত্রীকে ভর্তি করা হল হাসপাতালে
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement