advertisement

Cabinet Reshuffle: নতুন দায়িত্বে অমিত শাহ! স্বাস্থ্যে মনসুখ, রেল মন্ত্রকেও চমক মোদির

Last Updated:

রেল মন্ত্রকের দায়িত্ব থেকে সরানো হল পীযূষ গয়ালকে৷ তাঁর জায়গায় নতুন রেলমন্ত্রী হলেন অশ্বিনী বৈষ্ণব (Cabinet Reshuffle)৷

#দিল্লি: নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় মেগা রদবদল৷ বারো জন পুরনো মন্ত্রী বিদায় নিলেন৷ শপথ নিলেন ৪৩ জন মন্ত্রী৷ তাঁদের মধ্যে যেমন বেশিরভাগই নতুন মুখ, সেরকমই প্রতি মন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হলেন বেশ কয়েকজন৷ এ দিন সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে নতুন কেন্দ্রীয় মন্ত্রীদের শপথ গ্রহণের পর দপ্তর বণ্টন শুরু হল৷ নতুন তৈরি হওয়া সমবায় মন্ত্রকের দায়িত্ব দেওয়া হল অমিত শাহকে৷
রেল মন্ত্রকের দায়িত্ব থেকে সরানো হল পীযূষ গয়ালকে৷ তাঁর জায়গায় নতুন রেলমন্ত্রী হলেন অশ্বিনী বৈষ্ণব৷ আইটি এবং কমিউনিকেশনস মন্ত্রকের দায়িত্বও পেয়েছেন তিনি৷ ওড়িশা থেকে নির্বাচিত রাজ্যসভার সাংসদ এবং প্রাক্তন এই আমলাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হল কেন্দ্রীয় মন্ত্রিসভায়৷
করোনা অতিমারির মধ্যেই স্বাস্থ্য মন্ত্রকের গুরুদায়িত্ব দেওয়া হয়েছে মনসুখ মান্ডব্যকে৷ এতদিন জাহাজ মন্ত্রকের দায়িত্বে ছিলেন তিনি৷ সার এবং রাসায়নিক মন্ত্রকের দায়িত্বও সামলাবেন তিনি৷ অন্যদিকে বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রকের উপরে বিশেষ গুরুত্ব দিতে চাইছে মোদি সরকার৷ প্রধানমন্ত্রী নিজে এই মন্ত্রকটি হাতে রেখেছেন৷ মন্ত্রিসভার আর এক নতুন মুখ জ্যোতিরাদিত্য সিন্ধিয়া পেয়েছেন অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের দায়িত্ব৷
advertisement
advertisement
আবাসন, নগরোন্নয়নের পাশাপাশি পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্ব পেয়েছেন হরদীপ সিং পুরী৷ এতদিন পেট্রোলিয়াম মন্ত্রকের দায়িত্বে থাকা ধর্মেন্দ্র প্রধান হলেন দেশের নতুন শিক্ষা মন্ত্রী৷ নারী এবং শিশুকল্যাণ মন্ত্রকের দায়িত্বে থাকছেন স্মৃতি ইরানি৷
রেল মন্ত্রক হারালেও বাণিজ্য এবং বস্ত্র মন্ত্রকের দায়িত্ব সামলাবেন পীযূষ গয়াল৷ শ্রম মন্ত্রকের দায়িত্ব দেওয়া হয়েছে ভূপেন্দ্র যাদবকে৷ অনুরাগ ঠাকুর এবার পূর্ণমন্ত্রী হয়েছেন৷ তাঁকে তথ্য সম্প্রচার মন্ত্রকের গুরুদায়িত্ব দেওয়া হল৷ গ্রামোন্নয়ন মন্ত্রী হয়েছেন গিরিরাজ সিং৷ এ ছাড়াও আরও বেশ কয়েকটি মন্ত্রকের দায়িত্ব অদল বদল করা হয়েছে৷
advertisement
এ দিনের রদবদলের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বাদ দিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভায় ৩০ জন পূর্ণমন্ত্রী থাকছেন৷ এ ছাড়াও মোট ৪৫ জন প্রতি মন্ত্রীও দায়িত্ব সামলাবেন৷ পাশাপাশি থাকছেন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত দু' জন মন্ত্রী৷ সবমিলিয়ে কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য সংখ্যা দাঁড়াল ৭৮৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Cabinet Reshuffle: নতুন দায়িত্বে অমিত শাহ! স্বাস্থ্যে মনসুখ, রেল মন্ত্রকেও চমক মোদির
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement