advertisement

Viral Video: সেলফি তুলতে গিয়ে বিপত্তি, পা পিছলে ১০০ ফুট গভীর খাদে পড়ে গেল তরুণী! দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও

Last Updated:

ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাতারা জেলায়৷ জানা গিয়েছে ওই তরুণীর বাড়ি পুণেতে। শনিবার, বন্ধুদের সঙ্গে তিনি ঘুরতে গিয়েছিলেন বর্ন ঘাটে

সেলফি তুলতে গিয়ে পা পিছলে খাদে পড়ল তরুণী
সেলফি তুলতে গিয়ে পা পিছলে খাদে পড়ল তরুণী
সাতারা: নিজস্বী তোলার জন্য কত কিছুই করে মানুষ৷ আর তার জন্য বিপদ তো আখাছাড় ঘটছে৷ এমনই আরও এক বিপদ ঘটল এই নিজস্বী তোলার চক্করে৷ এক মহিলা অসাবধানতার ফলে পা পিছলে পড়ে গেল প্রায় ১০০ ফুট গভীর খাদে৷
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের সাতারা জেলায়৷ জানা গিয়েছে ওই তরুণীর বাড়ি পুণেতে। শনিবার, বন্ধুদের সঙ্গে তিনি ঘুরতে গিয়েছিলেন বর্ন ঘাটে।
advertisement
প্রবল বৃষ্টিপাতের মধ্যে থোসেঘর জলপ্রপাতের কাছে ছবি নিজস্বী তোলায় মগ্ন থাকেন তরুণী। তখনই হঠাৎ করে অঘটনটা ঘটে৷ নিজস্বী তুলতে গিয়ে আচমকা পা ফসকে খাদের মধ্যে গড়িয়ে যান তিনি। শনিবার সন্ধেতে এই দুর্ঘটনাটি ঘটে৷
advertisement
advertisement
ওখানে থাকা স্থানীয় বাসিন্দারা ও হোম গার্ডের দড়ি ব্যবহার করে কোনওভাবে তরুণীকে রক্ষা করেন৷ চিকিৎসার জন্য তাঁকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়৷ হাসপাতাল কতৃপক্ষ জানিয়েছে, এখন তরুণীর অবস্থা স্থিতিশীল রয়েছে৷
গত মাসেও নিজস্বী তুলতে গিয়ে মানগাওয়ের কুম্ভ জলপ্রপাতের কাছে ৩০০ পুট উঁচু থেকে পড়ে প্রাণ হারান এক তরুণী৷ বারবার সেলফি তুলতে গিয়ে দুর্ঘটনা বা মৃত্যুর খবর ক্রমশ বাড়ছে৷
advertisement
কেবল একটা মুহূর্তকে ফোন বন্দি করার নেশায় নিজের জীবনকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়া কী সত্যিই খুব জরুরি৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: সেলফি তুলতে গিয়ে বিপত্তি, পা পিছলে ১০০ ফুট গভীর খাদে পড়ে গেল তরুণী! দেখুন সেই ভয়ঙ্কর ভিডিও
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement