advertisement

নতুন সরকারি নীতি, আচমকা Amazon-র সাইট থেকে উধাও একগুচ্ছ প্রডাক্ট !

Last Updated:

এর পেছনে কারণ হিসেবে উঠে আসছে সরকারি এক নিয়মের কথা ৷ যা মেনেই নাকি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে অ্যামাজন ডট ইন ৷

#নয়াদিল্লি: আচমকা অ্যামাজন থেকে উধাও একগুচ্ছ প্রডাক্ট ! কিছু বুঝে ওঠার আগেই দেখলেন যে যেই জিনিসগুলি আপনার নজরে পড়েছিল, সেইগুলিই রাতারাতি হাওয়া ৷ বৃহস্পতিবার রাত থেকেই শুরু হয়েছে এমন কাণ্ডকারখানা ৷ এর পেছনে কারণ হিসেবে উঠে আসছে সরকারি এক নিয়মের কথা ৷ যা মেনেই নাকি এমন সিদ্ধান্ত নিতে বাধ্য হয়েছে অ্যামাজন ডট ইন  ৷ সূত্রের খবর ভারতে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে নিয়মে কিছু বদলের ফলে এমন ঘটনা ঘটেছে ৷ এরফলে গ্রাহকরাই সমস্যা পড়বেন বলে মত তাদের ৷ কিন্তু নিয়ম লঙ্ঘন করা সম্ভব নয় ৷
কী এই নতুন নিয়ম, যার ফলে অনলাইন স্টোরগুলি থেকে সরে যাচ্ছে বেশকিছু প্রডাক্ট ?
ভারতের ই-কমার্স বিনিয়োগের নতুন নিয়ম অনুযায়ী অনলাইন খুচরো বিক্রেতাদের সঙ্গে যে সকল ভেন্ডাররা বানিজ্যিকভাবে যুক্ত তাদের প্রডাক্ট কোনভাবেই বিক্রি করা যাবে না ৷ এর ফলেই বৃহস্পতিবার থেকে অ্যামাজনে অমিল শপার্স টপের সব প্রডাক্ট ৷ কারণ শপার্স টপের ৫ শতাংশ মালিকানা রয়েছে অ্যামাজনের ৷
advertisement
advertisement
এছাড়াও তালিকায় রয়েছে ইকো স্পিকার, প্রেস্টো ব্র্যান্ডের নানা পণ্য ৷ দেশের এই নিয়মের ঘোরতর বিরোধী ছিল অ্যামাজন ও ওয়ালমার্ট ৷ বিষয়টিকে পিছিয়ে দেওয়ার চেষ্টা চালিয়ে গিয়েছিল তারা ৷ কিন্তু বৃহস্পতিবারই তাদের সময় বেঁধে দেওয়া হয়েছিল ৷ তারপরই একের পর এক পণ্য অমিল হতে থাকে অ্যামাজন ইন্ডিয়ায় ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
নতুন সরকারি নীতি, আচমকা Amazon-র সাইট থেকে উধাও একগুচ্ছ প্রডাক্ট !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement