advertisement

Amar Jawan Jyoti: ৫০ বছর পর নিভিয়ে দেওয়া হচ্ছে ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি!

Last Updated:

Amar Jawan Jyoti: অমর জওয়ান জ্যোতির শিখা শুক্রবার বিকেলে নিভিয়ে দেওয়া হবে।

দিল্লিঃ দীর্ঘ ৫০ বছর পর এই প্রথম নিভিয়ে দেওয়া হচ্ছে দিল্লির ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি (Amar Jawan Jyoti)। আজ, শুক্রবার দিল্লির এই স্থলেই ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের শিখার সঙ্গে মিলিত হবে এই অগ্নিশিখা, জানিয়েছেন দেশের সামরিক কর্মকর্তারা।
অমর জওয়ান জ্যোতি ভারতীয় সৈন্যদের জন্য একটি স্মারক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছিল। ১৯৭১ সালের ভারত-পাকিস্তান যুদ্ধে নিহত সৈনিকদের স্মৃতি ও আত্মত্যাগের স্বরূপ ও সম্মান হিসেবেই জ্বলে আসছে এই অগ্নিশিখা। ভারত-পাক যুদ্ধে ভারতের জয় এবং তার ফল স্বরূপ বাংলাদেশের স্বাধীন জন্মের সাক্ষ্য বহন করছে এই অমর জওয়ান জ্যোতি। ১৯৭২ সালের ২৬ জানুয়ারি তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধি অমর জওয়ান জ্যোতির উদ্বোধন করেছিলেন।
advertisement
advertisement
সামরিক আধিকারিকরা বৃহস্পতিবার জানিয়েছেন, অমর জওয়ান জ্যোতির শিখা শুক্রবার বিকেলে নিভিয়ে দেওয়া হবে এবং ইন্ডিয়া গেটের ওপারে মাত্র ৪০০ মিটার দূরে অবস্থিত ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের অগ্নিশিখার সঙ্গে মিলিত হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ২০১৯ সালের ২৫ ফেব্রুয়ারি এই ন্যাশনাল ওয়ার মেমোরিয়ালের উদ্বোধন করেছিলেন। ২৫,৯৪২ জন সেনার নাম এখানে গ্রানাইট পাথরে সোনালি অক্ষরে খোদাই করা রয়েছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Amar Jawan Jyoti: ৫০ বছর পর নিভিয়ে দেওয়া হচ্ছে ইন্ডিয়া গেটের অমর জওয়ান জ্যোতি!
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement