advertisement

Delhi Election 2020: দিল্লিতে জনপ্রিয়তায় এগিয়ে কেজরিই, তবু ভাবাচ্ছে বিজেপি, কেন?

Last Updated:

দিল্লি নির্বাচন শেষ মুহূর্ত পর্যন্ত ইন্টারেস্টিং৷ সাম্প্রতিকতম একটি সমীক্ষা বলছে, গত ৫ বছরে অরবিন্দ কেজরিওয়াল সরকারের কাজে সন্তুষ্ট দিল্লিবাসী৷ ৫৩ শতাংশ মানুষ অত্যন্ত খুশি আপ-এর কাজে৷

#নয়াদিল্লি: ২০২০-র নির্বাচনে দিল্লি কার দখলে? জল, বিদ্যুত্‍, স্বাস্থ্য, সরকারি স্কুল, সিসিটিভি ক্যামেরা-সহ একাধিক কাজের জন্য অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি কি ফিরবে? নাকি মোদি ম্যাজিক, রাম মন্দির বা সিএএ-র মতো ইস্যুর উপর ভর করে ১৪ বছর পর দিল্লিতে প্রত্যাবর্তন হবে বিজেপি-র? সব জানা যাবে ১১ ফেব্রুয়ারি৷ জেনে নেওয়া যাক দিল্লি নির্বাচন নিয়ে কয়েকটি জরুরি বিষয়৷ দেশে এই মুহূর্তে যা পরিস্থিতি, তাতে দিল্লি বিধানসভা নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ৷
দিল্লির ভোটাররা কেমন?
দিল্লি নির্বাচনে কার জয় হবে, তার মোটামুটি ইঙ্গিত পেতে গেলে, দিল্লির ভোটারদের মুড বোঝাটা জরুরি৷ ২০১৩ সালের নির্বাচনে আপ-এর আগমনের পর থেকেই দিল্লিতে ভোট হয়ে গিয়েছে ত্রিকোণ যুদ্ধ৷ তবে ভোট নিয়ে দিল্লির ভোটারদের চিন্তাভাবনা খুব স্বচ্ছ৷ কাকে সরকারে তাঁরা আনবেন, তা মোটামুটি ঠিক করেই ফেলেন বুথে যাওয়ার অনেক আগে৷
advertisement
অরবিন্দ কেজরিওয়াল অরবিন্দ কেজরিওয়াল
advertisement
গত নির্বাচনগুলির দিকে যদি তাকানো যায়, দেখা যাবে, আপ সক্রিয় রাজনীতিতে আসার পরে কংগ্রেস থার্ড পার্টি হয়ে গিয়েছে দিল্লিতে৷ যে কংগ্রেস ১৯৯৮ থেকে ২০১৩ সাল, টানা ১৫ বছর দিল্লি শাসন করেছে৷
গত তিন নির্বাচনে বিজেপি-র ভোট শেয়ার মোটামুটি ৩২ থেকে ৩৬ শতাংশের মধ্যেই ঘোরাফেরা করেছে৷ বিজেপি, কংগ্রেস ও আপ ছাড়া দিল্লিতে অন্যান্য দলগুলির ভোটশেয়ার নগন্য৷ বিধানসভা হোক বা লোকসভা, এই তিন দলের ভোট শেয়ার ৯৫ শতাংশের বেশি৷ আবার দেখুন, গত বিধানসভায় আপ-কে ঢেলে ভোট দিয়েছে দিল্লিবাসী৷ লোকসভায় আবার ৩টি আসনই বিজেপির৷ অর্থাত্‍, দুটি পৃথক নির্বাচনে পৃথক ভাবে ভেবেছেন দিল্লিবাসী৷
advertisement
কেজরিওয়ালের চ্যালেঞ্জ
দিল্লি নির্বাচন শেষ মুহূর্ত পর্যন্ত ইন্টারেস্টিং৷ সাম্প্রতিকতম একটি সমীক্ষা বলছে, গত ৫ বছরে অরবিন্দ কেজরিওয়াল সরকারের কাজে সন্তুষ্ট দিল্লিবাসী৷ ৫৩ শতাংশ মানুষ অত্যন্ত খুশি আপ-এর কাজে৷ ৩৩ শতাংশ মানুষ সন্তুষ্ট কেজরিওয়ালের কাজে৷ শুধু কেজরিওয়ালের ব্যক্তিগত জনপ্রিয়তা নয়, সামগ্রিক ভাবে আপ সরকারের কাজে খুশি দিল্লি৷
নরেন্দ্র মোদি নরেন্দ্র মোদি
advertisement
তবুও আপ-এর জন্য ২০২০ নির্বাচন খুব একটা কেক-ওয়াক হবে না৷ কেন? ২০১৫ সালের নির্বাচনের পর থেকে আপ-এর ভোট শেয়ার কিন্তু কমেছে৷ ২০১৭ সালে দিল্লি পুরসভা নির্বাচনে আপ ২৮ শতাংশ ভোট খুইয়েছে৷ ২০১৫ সালে ব্যাপক ভোট নিয়ে ক্ষমতায় আসার পরেও৷
২০১৯ সালের লোকসভা নির্বাচনে আপ-এর ভোট শেয়ার কমে ১৮ শতাংশে দাঁড়িয়েছে৷ অন্যদিকে গতবারের বিধানসভা নির্বাচন ও পুরভোটে বিজেপি খারাপ ফল করলেও, লোকসভা ভোটে বিজেপি প্রচুর ভোট পেয়েছে দিল্লি৷
advertisement
কংগ্রেস গত তিন নির্বাচনেই দিল্লিতে কার্যত মুখ থুবড়ে পড়েছে৷ তা সত্ত্বেও গত তিন ভোটে দিল্লিতে কংগ্রেসের ভোট শেয়ার বেড়েছে৷ ২০১৫ সালে ৩১ শতাংশ, ২০১৭ পুরভোটে ৩৭ থেকে ২০১৯-এর লোকসভা ভোটে একেবারে ৫৭ শতাংশ৷ সেই ভোট কিন্তু আপ-এর থেকেই গিয়েছে কংগ্রেসের দিকে৷ যদি বিজেপি তাদের লোকসভা নির্বাচনের জনপ্রিয়তা বজায় রাখে এবং কংগ্রেস আরও ভোট বাড়াতে পারে, তা হলে আপ-এর কাছে তা চ্যালেঞ্জ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Delhi Election 2020: দিল্লিতে জনপ্রিয়তায় এগিয়ে কেজরিই, তবু ভাবাচ্ছে বিজেপি, কেন?
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement