advertisement

সেনার স্টিকার লাগানো গাড়ি চুরি, জারি হাই অ্যালার্ট

Last Updated:

ফের রাজধানী থেকে চুরি গেল সেনার স্টিকার লাগানো একটি গাড়ি ৷ রবিবার দিল্লির লোধি গার্ডেন এলাকা থেকে রহস্যজনক ভাবে উদ্ধাও হয়ে যায় গাড়িটি ৷ এই ঘটনার সঙ্গে জঙ্গি গোষ্ঠীর কোনও যোগ আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে গোয়েন্দা বাহিনী ৷ প্রজাতন্ত্র দিবসে জঙ্গি হামলার আশঙ্কা আগে থেকেই জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ৷ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়াঁ ওলান্দ ইতিমধ্যেই চণ্ডীগড় পৌঁছে গিয়েছে ৷ তাই কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট ৷

#নয়াদিল্লি: ফের রাজধানী থেকে চুরি গেল সেনার স্টিকার লাগানো একটি গাড়ি ৷ রবিবার দিল্লির লোধি গার্ডেন এলাকা থেকে রহস্যজনক ভাবে উদ্ধাও হয়ে যায় গাড়িটি ৷ এই ঘটনার সঙ্গে জঙ্গি গোষ্ঠীর কোনও যোগ আছে কিনা সে বিষয়ে খতিয়ে দেখছে গোয়েন্দা বাহিনী ৷ প্রজাতন্ত্র দিবসে জঙ্গি হামলার আশঙ্কা আগে থেকেই জানিয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা ৷ প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে প্রধান অতিথি ফ্রান্সের প্রেসিডেন্ট ফ্রান্সোয়াঁ ওলান্দ ইতিমধ্যেই চণ্ডীগড় পৌঁছে গিয়েছেন ৷ তাই কোনও রকম অপ্রীতিকর ঘটনা এড়াতে জারি করা হয়েছে হাই অ্যালার্ট ৷
পুলিশ জানিয়েছে, গাড়িটি সেনা হাসপাতালের এক চিকিৎসকের ৷ রবিবার সকালে লোধি গার্ডেনে পরিবারের সঙ্গে পিকনিক করতে আসেন ওই চিকিৎসক ৷ দুপুর বেলা রহস্যজনক ভাবে উদ্ধাও হয়ে যায় গাড়িটি ৷ এরপর স্থানীয় থানায় গাড়ির চুরির অভিযোগ দায়ের করেন ওই ব্যক্তি ৷ তিনি জানান, সাদা রঙের স্যান্ট্রো গাড়ি ছিল তাঁর ৷ গাড়ির নম্বর HR 51T 6646 ৷ বিভিন্ন সোশ্যাল সাইটগুলিতে গাড়ির ছবি ও নম্বর দিয়ে খোঁজ চালাচ্ছে পুলিশ ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
সেনার স্টিকার লাগানো গাড়ি চুরি, জারি হাই অ্যালার্ট
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement