advertisement

বুরকিনা ফাসোর হোটেলে জঙ্গি হামলা, নিহত ২৩

Last Updated:

ফের আফ্রিকায় জঙ্গি হামলা ৷ বুরকিনা ফাসোর রাজধানীতে একটি হোটেলে হামলা চালায় আল-কায়েদা জঙ্গিরা ৷ শুক্রবার রাতের এই ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২০ মানুষ ৷ আহতের সংখ্যা ১৫ ৷

#ওয়াগুডুগু: ফের আফ্রিকায় জঙ্গি হামলা ৷ বুরকিনা ফাসোর রাজধানীতে একটি হোটেলে হামলা চালায় আল-কায়েদা জঙ্গিরা ৷ শুক্রবার রাতের এই ঘটনায় প্রাণ হারিয়েছেন কমপক্ষে ২৩ মানুষ ৷ আহতের সংখ্যা ১৫ ৷
সংবাদমাধ্যম সূত্রের খবর, বারকিনা ফাসোর রাজধানী ওয়াগুডুগু শহরের একটি চার তারা হোটেল ও পাশের ক্যাপুচিনো রেঁস্তোরায় হামলা চালায় জঙ্গিরা ৷ দীর্ঘ তিন ঘণ্টা ধরে হোটেল লক্ষ্য করে এলোপাথারি গুলি চালায় জঙ্গিরা ৷ এরপর হোটেলে প্রবেশ করে বেশ কয়েকজন পর্যটককে আটক করে রেখেছে জঙ্গিরা বলে জানা গিয়েছে ৷ হামলার জেরে শহরেজুড়ে জারি করা হয়েছে কার্ফু ৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বারকিনা ফাসোর সেনাবাহিনী ৷ চলছে জঙ্গি-সেনা সংঘর্ষ ৷ সন্ত্রাসবাদী গোষ্ঠি আল-কায়েদার ইসলামিক মাঘরেব এই হামলার দায় স্বীকার করেছে ৷ হোটেল বন্দী ১৫০জনকে উদ্ধার করতে সফল হয়েছে  সেনাবাহিনী। এদের মধ্যে ৩৩ জনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে ৷ আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বুরকিনা ফাসোর হোটেলে জঙ্গি হামলা, নিহত ২৩
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement