advertisement

মাঝ আকাশে গোলযোগের জের, উড়ানের কিছুক্ষণের পর দিল্লিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের! রিপোর্ট তলব কেন্দ্রের

Last Updated:

দিল্লি বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ফের সেখানে ফিরে আসতে বাধ্য হল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। সোমবার রাতে মুম্বইয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছিল ওই উড়ান। সূত্রের খবর, আকাশে ওঠার পর হঠাৎই বিমানের একটি ইঞ্জিনে তেলের চাপ অস্বাভাবিকভাবে কমে যায়। পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তার স্বার্থে পাইলট বিমানটি দিল্লিতেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।

যান্ত্রিক গোলযোগে জরুরি অবতরণ দিল্লি বিমানবন্দরে
যান্ত্রিক গোলযোগে জরুরি অবতরণ দিল্লি বিমানবন্দরে
নয়াদিল্লি: দিল্লি বিমানবন্দর থেকে ওড়ার কিছুক্ষণের মধ্যেই ফের সেখানে ফিরে আসতে বাধ্য হল এয়ার ইন্ডিয়ার একটি বিমান। সোমবার রাতে মুম্বইয়ের উদ্দেশে যাত্রা শুরু করেছিল ওই উড়ান। সূত্রের খবর, আকাশে ওঠার পর হঠাৎই বিমানের একটি ইঞ্জিনে তেলের চাপ অস্বাভাবিকভাবে কমে যায়। পরিস্থিতি বিবেচনা করে নিরাপত্তার স্বার্থে পাইলট বিমানটি দিল্লিতেই ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেন।
ঘটনার পর কেন্দ্রীয় অসামরিক বিমান পরিবহণ মন্ত্রক এয়ার ইন্ডিয়ার কাছে বিস্তারিত রিপোর্ট তলব করেছে এবং বিমান নিয়ামক সংস্থা ডিজিসিএ-কে তদন্তের নির্দেশ দিয়েছে। একই সঙ্গে যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থার কথাও বলা হয়েছে।
বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে, এআই-৮৮৭ নম্বরের বোয়িং বিমানটি সোমবার রাত প্রায় ৩টা ২০ মিনিটে দিল্লি থেকে উড়ান দেয়। টেক-অফের কিছুক্ষণ পরই পাইলট লক্ষ্য করেন, ডান দিকের ইঞ্জিনে যেটি ‘দ্বিতীয় ইঞ্জিন’ হিসেবে পরিচিত তেলের চাপ দ্রুত কমছে এবং এক সময় তা প্রায় শূন্যে নেমে আসে। কোনও ঝুঁকি না নিয়ে তৎক্ষণাৎ বিমানটি ঘুরিয়ে দিল্লি বিমানবন্দরে নিরাপদে অবতরণ করানো হয়।
advertisement
advertisement
এয়ার ইন্ডিয়ার এক মুখপাত্র জানিয়েছেন, বিমানটি সম্পূর্ণ নিরাপদে অবতরণ করেছে এবং এই ঘটনায় কেউ আহত হননি। সংস্থার তরফে আরও জানানো হয়েছে, বিমানের সমস্ত প্রযুক্তিগত ও যান্ত্রিক দিক খতিয়ে দেখা হচ্ছে। পূর্ণ ছাড়পত্র না পাওয়া পর্যন্ত ওই বিমান আর উড়বে না।
আরও পড়ুন: ‘ভারতে ফিরতে চাই,’ দীপু দাসের ভয়ঙ্কর মৃত্যুর পরে কাতর আর্জি তার ভাইয়ের
ওই উড়ানে থাকা যাত্রীদের মুম্বই পৌঁছে দেওয়ার জন্য বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে বলে জানিয়েছে এয়ার ইন্ডিয়া। যাত্রীদের যে অসুবিধার মুখে পড়তে হয়েছে, তার জন্য সংস্থা দুঃখপ্রকাশও করেছে।
advertisement
আরও পড়ুন: ‘পরিচয় লুকোতে হয়েছিল’ বাংলাদেশ ছেড়ে পালানোর অভিজ্ঞতা শোনালেন কলকাতার সরোদ শিল্পী শিরাজ
উল্লেখ্য, এর আগেও গত ১৮ ডিসেম্বর প্রযুক্তিগত সমস্যার কারণে এয়ার ইন্ডিয়ার একটি উড়ান বাতিল হয়েছিল। বিজয়ওয়াড়ার জ্ঞানভরম বিমানবন্দর থেকে বিশাখাপত্তনম যাওয়ার কথা থাকলেও সেই বিমানটি শেষ পর্যন্ত উড়তে পারেনি। ওই উড়ানে প্রাক্তন উপরাষ্ট্রপতি এম. ভেঙ্কাইয়া নাইডু এবং অন্ধ্রপ্রদেশের কৃষিমন্ত্রী কে. অটচেন্নাইডু যাত্রা করার কথা ছিল।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মাঝ আকাশে গোলযোগের জের, উড়ানের কিছুক্ষণের পর দিল্লিতে জরুরি অবতরণ এয়ার ইন্ডিয়ার বিমানের! রিপোর্ট তলব কেন্দ্রের
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement