advertisement

Padma Vibhushan 2026: অভিনেতা ধর্মেন্দ্র, কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী অচ্যুতানন্দনকে মরণোত্তর পদ্মবিভূষণ! পদ্ম পুরস্কারের তালিকায় আর কারা?

Last Updated:

ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন, বিজ্ঞাপণ জগতের অন্যতম নামী ব্যক্তিত্ব প্রয়াত পীযূষ পাণ্ডেকে মরণোত্তর পদ্ম ভূষণ সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে৷

মরণোত্তর পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হল অভিনেতা ধর্মেন্দ্র, কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী অচ্যুতানন্দনকে৷
মরণোত্তর পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করা হল অভিনেতা ধর্মেন্দ্র, কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী অচ্যুতানন্দনকে৷
মরণোত্তর পদ্ম বিভূষণ পুরস্কারে সম্মানিত করা হচ্ছে অভিনেতা ধর্মেন্দ্রকে৷ কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দনকেও মরণোত্তর পদ্ম বিভূষণ সম্মান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার৷ এ দিন পদ্ম পুরস্কারের যে তালিকা প্রকাশিত হয়েছে, তাতেই এই প্রয়াত ধর্মেন্দ্র এবং ভি এস অচ্যুতানন্দনকে দেশের দ্বিতীয় সর্বোচ্চ নাগরিক সম্মানে ভূষিত করার কথা ঘোষণা করা হয়েছে৷
২০২৫ সালের ২১ জুলাই প্রয়াত হন কেরলের প্রাক্তন বাম মুখ্যমন্ত্রী ভি এস অচ্যুতানন্দন৷ কেরলে কয়েক মাস পরেই বিধানসভা নির্বাচন৷ তার আগে প্রয়াত বাম নেতাকে মরণোত্তর পদ্মবিভূষণ পুরস্কারে সম্মানিত করার সিদ্ধান্ত যথেষ্টই তাৎপর্যপূর্ণ৷ অন্যদিকে গত বছরই ২৪ নভেম্বর প্রয়াত হন অভিনেতা ধর্মেন্দ্র৷
এর পাশাপাশি ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন, বিজ্ঞাপণ জগতের অন্যতম নামী ব্যক্তিত্ব প্রয়াত পীযূষ পাণ্ডেকে মরণোত্তর পদ্ম ভূষণ সম্মান দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে৷ এ ছাড়াও পদ্ম ভূষণ পুরস্কার পাচ্ছেন প্রাক্তন টেনিস তারকা বিজয় অমৃতরাজ, কোটাক মহিন্দ্রা ব্যাঙ্কের প্রতিষ্ঠাতা উদয় কোটাক, গায়িকা অলকা ইয়াগনিক, অভিনেতা মাম্মুট্টি, মহারাষ্ট্রের প্রাক্তন রাজ্যপাল ভগৎ সিং কোশিয়ারি৷
advertisement
advertisement
পদ্মশ্রী পুরস্কার পাচ্ছেন রোহিত শর্মা, জেএনইউ-এর প্রাক্তন উপাচার্য জগদীশ কুমার৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Padma Vibhushan 2026: অভিনেতা ধর্মেন্দ্র, কেরলের প্রাক্তন মুখ্যমন্ত্রী অচ্যুতানন্দনকে মরণোত্তর পদ্মবিভূষণ! পদ্ম পুরস্কারের তালিকায় আর কারা?
Next Article
advertisement
ব্রহ্মপুত্রের নীচে একসঙ্গে রেল এবং সড়ক পথ! অসমে মেগা সুড়ঙ্গ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
ব্রহ্মপুত্রের নীচে একসঙ্গে রেল এবং সড়ক পথ! অসমে মেগা সুড়ঙ্গ প্রকল্পে অনুমোদন কেন্দ্রের
  • প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে গতকাল অর্থনৈতিক বিষয়ক মন্ত্রিসভার কমিটি এনএইচ-১৫-এর গোহপুর থেকে ৭১৫-এর নুমালিগড় পর্যন্ত ৪-লেন অ্যাক্সেস-নিয়ন্ত্রিত গ্রিনফিল্ড সংযোগ নির্মাণের অনুমোদন দিয়েছে। এই সিদ্ধান্তের ফলে ব্রহ্মপুত্র নদীর তলদেশে ১৫.৭৯ কিলোমিটার দীর্ঘ সড়ক-সহ-রেল সুড়ঙ্গ তৈরি করা হবে৷ মেগা এই প্রকল্পে মোট নির্মাণ খরচ ধরা হয়েছে ১৮,৬৬২ কোটি টাকা।

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement