advertisement

Crime News: ছুটিতে বাড়িতে ফিরে কাকভোরে নিজের বাংলোয় গুলি করে স্ত্রী, ভাইপোকে হত্যার পর আত্মঘাতী পুলিশকর্তা

Last Updated:

Crime News: ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন৷ সেখানেই ঘটে এই রোমহর্ষক ঘটনা৷

স্ত্রী এবং ভাইপোকে খুন করে আত্মঘাতী হলেন পুলিশের উচ্চপদস্থ কর্তা
স্ত্রী এবং ভাইপোকে খুন করে আত্মঘাতী হলেন পুলিশের উচ্চপদস্থ কর্তা
পুণা : স্ত্রী এবং ভাইপোকে খুন করে আত্মঘাতী হলেন পুলিশের উচ্চপদস্থ কর্তা৷ এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে মহারাষ্ট্রের পুণা শহরে৷ অভিযোগ, পুণার অ্যাসিস্ট্যান্ট কমিশনার ভরত গায়কেওয়াড় তাঁর স্ত্রী ও ভাইপোকে গুলি করে হত্যা করেন৷ তার পর নিজেও আত্মঘাতী হন৷ শহরের বানের এলাকায় সোমবার কাকভোরে ভরত গায়কোওয়াড়ের বাংলোতে ঘটে এই নৃশংস ঘটনা৷ এই ঘটনার কারণ এখনও অজ্ঞাত৷ জানানো হয়েছে চতুর্শৃঙ্গী থানার পক্ষ থেকে৷ তদন্তকারী পুলিশ অফিসাররা জানিয়েছেন গায়কোওয়াড় কর্মরত ছিলেন অমরাবতীতে৷ ছুটি নিয়ে বাড়িতে এসেছিলেন৷ সেখানেই ঘটে এই রোমহর্ষক ঘটনা৷
তদন্তকারীরা জানিয়েছেন, ‘‘সোমবার রাত ৩.৩০ নাগাদ এসিপি গায়কোওয়াড় প্রথমে স্ত্রীর মাথায় গুলি করে হত্যা করেন৷ গুলির শব্দ শুনে ছুটে আসেন তাঁর ছেলে ও ভাইপো৷ অভিযোগ, দরজা খোলার সঙ্গে সঙ্গে তিনি গুলি করেন ভাইপোকে৷ গুলি লাগে তাঁর বুকে৷’’ ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন গুলিবিদ্ধ ওই যুবক৷ এর পর মাথায় গুলি করে আত্মহননের পথ বেছে নেন এসিপি৷ প্রাথমিক তদন্তে ধারণা পুলিশের
advertisement
advertisement
চাঞ্চল্যকর এই কাণ্ডে ঘটনাস্থলেই প্রাণ হারান এসিপি গায়কোওয়াড়ের স্ত্রী, ৪৪ বছর বয়সি মণি এবং ৩৫ বছর বয়সি ভাইপো৷ এই ঘটনার তদন্ত চলছে৷ কেন নিকটজনদের হত্যা করে নিজেকেও শেষ করে দিলেন এসিপি গায়কোওয়াড়, তার কারণ খতিয়ে দেখার চেষ্টা চলছে৷
(DISCLAIMER: This news piece may be triggering. If you or someone you know needs help, call any of these helplines: Aasra (Mumbai) 022-27546669, Sneha (Chennai) 044-24640050, Sumaitri (Delhi) 011-23389090, Cooj (Goa) 0832- 2252525, Jeevan (Jamshedpur) 065-76453841, Pratheeksha (Kochi) 048-42448830, Maithri (Kochi) 0484-2540530, Roshni (Hyderabad) 040-66202000, Lifeline 033-64643267 (Kolkata))
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime News: ছুটিতে বাড়িতে ফিরে কাকভোরে নিজের বাংলোয় গুলি করে স্ত্রী, ভাইপোকে হত্যার পর আত্মঘাতী পুলিশকর্তা
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement