advertisement

ISIS-এর কব্জায় ভারতীয় পাদরি, ভিডিওতে মুক্তির জন্য সাহায্য চাইলেন মোদি ও পোপের কাছে !

Last Updated:

এক ভারতীয় ক্যাথলিক পাদরি, পোপ ফ্রান্সিস ও কেন্দ্র সরকারে কাছে সাহায্য চাইলেন এক ভিডিওর মাধ্যমে ৷ ভিডিওতে স্পষ্টই তিনি

#নয়াদিল্ল: এক ভারতীয় ক্যাথলিক পাদরি, পোপ ফ্রান্সিস ও কেন্দ্র সরকারে কাছে সাহায্য চাইলেন এক ভিডিওর মাধ্যমে ৷ ভিডিওতে স্পষ্টই তিনি নিজের মুক্তি জন্য সাহায্য চেয়েছেন কেন্দ্রীয় সরকার ও পোপের কাছে ৷ আসলে, এই বছরের মার্চ মাসে ভারতীয় এই পাদরি টম উজহুনানলিলকে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটের জঙ্গিরা অপহরণ করেছিল ৷
ভি়ডিওতে টম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে অনুরোধ করে জানিয়েছেন, ‘আমাকে অপহরণ করে আনা হয়েছে ৷ আমার মুক্তির জন্য কোনও চেষ্টাই করা হচ্ছে না ৷ ’
তবে শুধুই প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতি নয়, ভিডিওর মধ্যে দিয়ে পোপ ফ্রান্সিসকে তিনি জানিয়েছেন, ‘ফাদার, আপনি ধর্মগুরু ৷ আপনি তো আমার দিকে একটু নজর দিন ৷ আমি খুব হতাশ ৷ আমার শরীর খারাপ ৷ কষ্টে আছি খুব ৷ ’ কেরলের এক নিউজ চ্যানেলে সম্প্রচারিত এই ভিডিওতে ফাদার টম, তার ওপর অত্যাচার হওয়ার কথাও বলেছেন ৷
advertisement
advertisement
ভিডিওতে তিনি আরও বলেন, ‘আমি ভারতীয় না হয়ে যদি কোনও ইউরোপিও পাদরি হতাম, তাহলে হয়তো আমার অপহরণের বিষয়টিকে গম্ভীরভাবে নেওয়া হতো ৷ ’
ফাদার টম উজহুনানলিল কেরলের বাসিন্দা ৷ ২০১৬ সালের মার্চ মাসেই ইসলামিক স্টেটের হাতে অপহরণ হয়েছেন পাদরি টম ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
ISIS-এর কব্জায় ভারতীয় পাদরি, ভিডিওতে মুক্তির জন্য সাহায্য চাইলেন মোদি ও পোপের কাছে !
Next Article
advertisement
Bengal Assembly Election 2026: বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
বাংলায় মাত্র দুই দফায় ভোট! প্রথম দফায় ১৫২ ও দ্বিতীয় দফায় ১৪২ আসনে! কোথায় কবে, জানুন
  • ২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন দুই দফায়,

  • ২৩ ও ২৯ এপ্রিল ভোট, ফল প্রকাশ ৪ মে হবে

  • প্রথম দফায় ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ১৪২টি আসনে

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement