advertisement

এখনও আধার যুক্ত করেননি! এক নজরে দেখে নিন বিভিন্ন প্রকল্পে আধার সংযোগের সময়সীমা

Last Updated:

তর্ক-বিতর্ক ও মামলা অব্যাহত ৷ তার মধ্যেই ফুরিয়ে আসছে বিভিন্ন প্রকল্পে আধার যুক্ত করার সময়সীমা ৷

#নয়াদিল্লি: তর্ক-বিতর্ক ও মামলা অব্যাহত ৷ তার মধ্যেই ফুরিয়ে আসছে বিভিন্ন প্রকল্পে আধার যুক্ত করার সময়সীমা ৷ সরকারি প্রকল্প সহ একের পর এক ক্ষেত্রে ইতিমধ্যেই বাধ্যতামূলক আধার কার্ড ৷ প্যান কার্ড, আয়কর রিটার্ন দাখিল করার সময় আধার নম্বর দেওয়া যেমন বাধ্যতামূলক ৷ তেমনই ব্যাঙ্ক অ্যাকাউন্টেও দরকার আধার ৷ ড্রাইভিং লাইসেন্স, মোবাইল পরিষেবা, বোর্ডের পরীক্ষায়, কেরোসিন ভতুর্কি থেকে পেনশন প্রতি ক্ষেত্রেই বাধ্যতামূলক আধার কার্ড ৷
আধার কার্ডের ১২টি অনন্য নম্বর যে কোনও নাগরিকের কাছেই মূল্যবান ৷ আধারের ওই ১২টি নম্বরের মাধ্যমেই এখন নির্ধারিত হচ্ছে ভারতীয়দের পরিচয় ৷ ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর অর্থাৎ আধার নম্বরকেই সর্বোচ্চ মান্যতা দিতে চাইছে কেন্দ্র ৷
আধার সংযুক্তিকরণ নিয়ে সুপ্রিম কোর্টে শুনানি অব্যাহত থাকলেও চলতি মাসেই বেশ কিছু প্রকল্পে আধার যোগের সময়সীমা শেষ হচ্ছে ৷ এক নজরে দেখে নেওয়া যাক কোন ক্ষেত্রে আধার সংযোগের শেষ তারিখ কবে,
advertisement
advertisement
ব্যাঙ্ক অ্যাকাউন্ট
ব্যাঙ্ক অ্যাকাউন্টে আধার সংযোগের শেষ তারিখ ৩১ ডিসেম্বর, ২০১৭ ৷ কেন্দ্রের তরফে জানানো হয়, এবার থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক ৷ যাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে তাদের ৩১ ডিসেম্বর ২০১৭ মধ্যে সেটি আধার নম্বরের সঙ্গে লিঙ্ক করতে হবে ৷ না হলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে আর কোনও লেনদেন করা যাবে না ৷
advertisement
প্যান কার্ড
প্যান কার্ডের আধার নম্বর লিঙ্ক করার সময়সীমাও শেষ হচ্ছে চলতি বছরের ৩১ ডিসেম্বর ৷ এখনও প্যানের সঙ্গে আধার নম্বর যুক্ত না করে থাকলে আয়কর দফতরের ই-ফাইলিং পোর্টালে গিয়ে আজই সম্পূর্ণ করুন আধার সংযোগ ৷
সিমকার্ড
ব্যাঙ্ক ও প্যানের মতো মোবাইল ফোনেও বাধ্যতামূলক আধার কার্ড ৷ নতুন ফোন কানেকশন বা সিমের জন্য আধার কার্ডকে বাধ্যতামূলক করার ঘোষণা আগেই করেছে কেন্দ্রীয় সরকার ৷ নতুন নির্দেশিকা অনুযায়ী, ২০১৮ সালের ৬ ফেব্রুয়ারি মাসের মধ্যে আধার নম্বর মোবাইল নম্বরের সঙ্গে যুক্ত না হলে বাতিল হয়ে যাবে সিম কার্ড ও নম্বরটি ৷ বন্ধ হয়ে যাবে কথাবার্তা থেকে নেট পরিষেবা ৷
advertisement
পোস্ট অফিস, পিপিএফ
পোস্ট অফিসে সঞ্চয়, পিপিএফ, ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট স্কিম এবং কিষাণ বিকাশ পত্রের ক্ষেত্রে আধার নম্বর যুক্ত করা বাধ্যতামূলক করেছে কেন্দ্র। বর্তমানে যাদের টাকা রয়েছে তাদের ৩১ ডিসেম্বরের মধ্যে আধার জমা দিতে হবে ৷ আধার না থাকলে আধারের আবেদনের প্রমাণ দিতে হবে আমানতকারীদের।
বিনিয়োগ
advertisement
মিউচুয়াল ফাণ্ডে বিনিয়োগের ক্ষেত্রেও আমানতকারীদের আধার নম্বর যুক্ত করা বাধ্যতামূলক ৷ ৩১ ডিসেম্বর, ২০১৭-এর মধ্যে মিউচুয়াল ফাণ্ডে আধার সংযোগ সম্পূর্ণ করার নির্দেশিকা জারি করেছে কেন্দ্র ৷
সরকারি প্রকল্প
বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা অব্যাহত রাখতে হলে চলতি বছরের ৩১ ডিসেম্বরের মধ্যে ১০০ দিনের কাজ, রান্নার গ্যাস, কেরোসিন ও সারে ভর্তুকি পেতে যুক্ত করতেই হবে আধার ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এখনও আধার যুক্ত করেননি! এক নজরে দেখে নিন বিভিন্ন প্রকল্পে আধার সংযোগের সময়সীমা
Next Article
advertisement
West Bengal Weather Update: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে পারদ, ঠান্ডা কি ফের বাড়বে?
  • কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় এক ধাক্কায় স্বাভাবিকের নীচে নেমে গিয়েছে পারদ

  • ঠান্ডা কি ফের বাড়বে?

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement