advertisement

এবার স্কুলের বোর্ড পরীক্ষাতেও বাধ্যতামূলক আধার কার্ড !

Last Updated:

বোর্ড পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে উত্তরপ্রদেশে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ৷

#লখনউ: অচিরেই মাত্র ১২টি অনন্য নম্বরই হতে চলেছে আপনার একমাত্র পরিচয়পত্র ৷ ভোটার কার্ড অর্থাৎ এপিক, প্যান কার্ড, রেশন কার্ডের মতো অন্যান্য পরিচয় পত্রের প্রয়োজনীয়তা এবার ফুরোল বলে ৷ সমস্ত স্বচিত্র ভোটার কার্ডকে সরিয়ে এক এবং একমাত্র আইডি হতে চলেছে আধার ৷ ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর অর্থাৎ আধার নম্বরকেই সর্বোচ্চ মান্যতা দিতে চাইছে কেন্দ্র ৷
এবার কেন্দ্রের দেখানো পথেই হাঁটছে যোগী সরকার ৷ ২০১৮ সালে উত্তরপ্রদেশ বোর্ড পরীক্ষার জন্য নতুন নির্দেশিকা জারি করতে চলেছে ইউপি সরকার ৷ বোর্ড পরীক্ষার ফর্ম ফিল আপের জন্য আধার নম্বর দেওয়া বাধ্যতামূলক বলে জানিয়ে দিয়েছে উত্তরপ্রদেশে বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন ৷ শুধু তাই নয় ৷ নবম শ্রেণি রেজিস্ট্রেশনের সময় প্রত্যেক ছাত্র ছাত্রীকে আধার কার্ড দেখাতে হবে ৷ ভুয়ো পরীক্ষার্থী আটকানোর জন্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷
advertisement
UPBSE-র সচিব শৈল যাদব জানিয়েছেন, ‘সরকার প্রত্যেক পরীক্ষার্থীর সঙ্গে আধার নম্বর যুক্ত করতে চায় যাতে বোর্ডের কাছে সকলের নিজস্ব পরিচিতি থাকে ৷ ফলে নবম ও দশম শ্রেণির রেজিস্ট্রেশনের সময় ভুযো ফর্ম ফিল আপ করা আটকানো অনেকটাই সম্ভব হবে ৷’
advertisement
সমস্ত সরকারি, সরকারি অনুদান প্রাপ্ত স্কুল ও বেসরকারি স্কুলের ক্ষেত্রেও এই নিয়ম লাগু হতে চলেছে ৷ স্কুলের ডিসট্রিক্ট ইন্সপেক্টরদের বোর্ডের তরফে জানানো হয়েছে যে ফর্ম ফিল আপের সময় পড়ুয়াদের আধার নম্বর ও স্কুলে U-DISE কোড দিতে হবে ৷ যাদের এখনও আধার কার্ড নেই তারা যাতে শীঘ্রই তা পেয়ে যায় সেই দিকেও নজর রাখতে বলা হয়েছে ৷ জুলাই মাস থেকেই ফর্ম ফিল আপ শুরু হবে বলে জানানো হয়েছে বোর্ডের তরফে ৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
এবার স্কুলের বোর্ড পরীক্ষাতেও বাধ্যতামূলক আধার কার্ড !
Next Article
advertisement
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় ! এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের
  • এখনও পর্যন্ত কোনও খোঁজ মেলেনি পরিচালক উৎসব মুখোপাধ্যায়ের

  • উল্টোডাঙায় শেষবার ফোন ট্র্যাক করা হয় !

  • ব্যাঙ্ক থেকে টাকা তুলতে যাবেন বলে বাড়ি থেকে বেরিয়েছিলেন উৎসব

VIEW MORE
advertisement
ফরচুন কুকি
ফরচুন কুকি ভাঙুন আর ঝটপট জেনে নিন, আজ আপনার জীবনে কী সারপ্রাইজ লুকিয়ে আছে!
fortune cookie
advertisement